ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২৪, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, আছড়ে পড়বে বরিশালে?

সংবাদটি ই-পেপারে পড়ুন

চলতি মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমালে’ রূপ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানা গেছে আগেই। কিন্তু এটি ঘনীভূত হতে পারে কবে? আর ঝড়ে রূপ নিলে সেটি ঠিক কবে আঘাত হানতে পারে?

স্থানীয় আবহাওয়াবিদদের বরাতে এবিপিসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১-২ দিনের মধ্যেই ঘনীভূত হতে পারে এই ঝড়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগামী ২২ মে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পরে তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর আগামী ২৪ মে এই ঘূর্ণিঝড় ডিপ-ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

উত্তরপ্রদেশের পূর্বভাগ, বিহারের দক্ষিণভাগ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় রেমালের। যদিও ভারতের আবহাওয়া অফিস এখনও স্পষ্টভাবে এই ঘূর্ণিঝড় নিয়ে কোনো সতর্কতা দেয়নি।

এদিকে ভারতের অনেক আবহাওয়াবিদ মনে করছেন, বাংলাদেশের বরিশালে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এতে পশ্চিমবঙ্গে তেমন ক্ষয়ক্ষতি না-ও হতে পারে। তবে এই মডেলের ল্যান্ডফল নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ২০ মে থেকে সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের গতিপথ স্পষ্ট হতে পারে। ২৪ মে সমুদ্র থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে ঘূর্ণিঝড়টি। তবে কোথায়, কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, তা এখনও স্পষ্ট নয়।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে। এরপর ২৪ মে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। এরপর ২৫ মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক মোস্তফা কামাল পলাশ স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ঘূর্ণিঝড় রেমাল আগামী ২৬ মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০