বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
মেহরাব হোসেন রিফাত, ঝালকাঠি।
২২ জুন ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুষ না পেয়ে মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ সার্ভেয়ারের বিরুদ্ধে

সংবাদটি ই-পেপারে পড়ুন

ঝালকাঠির নলছিটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার বজলুর রশিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রমে অনিয়ম, ঘুষ দাবি এবং মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তিনি নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং পরবর্তীতে আদালতে একটি মামলাও করেন।

মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানো হয়। অভিযোগে বলা হয়েছে, তদন্তের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার বজলুর রশিদ তদন্ত কার্যক্রমের একপর্যায়ে ভুক্তভোগীর কাছে অবৈধ আর্থিক সুবিধা (ঘুষ) দাবি করেন। তবে ওই দাবি পূরণে অসম্মতি জানালে তিনি নিরপেক্ষ তদন্ত না করে অভিযোগকারীর স্বাক্ষর জাল করে আদালতে একটি অসত্য ও বিতর্কিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

লিখিত অভিযোগে নজরুল ইসলাম দাবি করেন, মিথ্যা তদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা ন্যায়বিচার প্রাপ্তির পথে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সার্ভেয়ার বজলুর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০