জুনায়েদ সিদ্দিকী
২৫ অগাস্ট ২০২৪, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার দিন পর মেয়েকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি

চার দিন ধরে মেয়ের কোনো খোঁজ পাননি সাইফুল ইসলাম। মাদ্রাসায় যাওয়ার পর আর খোঁজ পাননি মেয়ের। যে মাদ্রাসায় সে পড়াশোনা করে, সেটির নিচতলা পুরোপুরি ডুবে যায়। আশপাশে পানি এত বেশি ছিল যে মেয়েকে খুঁজতে মাদ্রাসার দিকে এগোতে পারেননি সাইফুল। শিক্ষকদের মুঠোফোনও বন্ধ ছিল।

আজ রোববার পানি নেমে যাওয়ার পর সাইফুল আসেন ফেনী সদরের লালপোল এলাকাসংলগ্ন মাদ্রাসায়। একটা নৌকায় চড়ে মাদ্রাসায় গিয়ে মেয়েকে খুঁজে পান। টেনে নেন বুকে। পরে সাইফুল কান্নায় ভেঙে পড়েন। তিনি  বলেন, মেয়ের জন্য তাঁর স্ত্রীর কান্না থামছে না। মেয়ে কীভাবে আছে, কী খাচ্ছে, তা জানা ছিল না। অবশেষে পেলেন তাকে।

সাইফুল জানান, তাঁর তিন মেয়ে। বাড়িঘর পুরো ডুবে গেছে। তিনি অন্যের জমিতে খেটে যা পান, তা দিয়ে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন। ছোট মেয়েটি ওই মাদ্রাসার হেফজ শাখায় পড়ে। নাম সাদিয়া আক্তার।

বাড়িঘর ডুবে যাওয়ায় সাইফুলের পরিবার চার দিন আগে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছে। সেখানে গত দুই দিন ত্রাণের খাবার খেয়েছেন। খাবারের মধ্যে ছিল বিস্কুট, মুড়ি, চিড়া। তাঁর মেয়ে সাদিয়াও গত চার দিন মাদ্রাসায় শিক্ষকদের কাছে ছিল। সেখানে ত্রাণের খাবার খেয়েছে সে।

পানি নেমে যাওয়ার পর কীভাবে আবার ঘর গোছাবেন, তা–ই এখন ভাবছেন সাইফুল। বলেন, ‘বছর পাঁচেক আগে টিন ও বেড়া দিয়ে ঘরটি মেরামত করেছিলাম। খরচ হয় দেড় লাখ টাকা। অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করি। আবার নতুন ঘর বাঁধার সামর্থ্য নেই। এক কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি।’

সাইফুলের বাড়ি ফেনী দাদের পোল এলাকায়। তিনি জানান, গ্রামের অবস্থা ভালো নয়। রাস্তাঘাট আগে থেকেই ভাঙাচোরা ছিল। বন্যার কারণে আরও খারাপ অবস্থা হবে।

 

বন্যার পানি বাড়ার পর কোথায় উঠবেন ভেবে পাচ্ছিলেন না নুরুন্নাহার বেগম, রাশেদা আক্তার, নাজমা আক্তার ও বাহার মিয়ার পরিবার। শেষে উপায় না দেখে তাঁরা সবাই মহিপাল এলাকার একটি ট্রাকে গিয়ে ওঠেন। গত বুধবার থেকে সেখানেই থাকছেন তাঁরা। নুরুন্নাহার বেগম বলেন, কোনো কিছুই বের করে আনতে পারেননি তাঁরা। সব জিনিস নষ্ট হয়ে গেছে।

রাশেদা আক্তার পরিস্থিতি বোঝাতে নানা কথা বললেন। তাঁর ভাষ্য, সরকারি সহায়তা ছাড়া তাঁরা আর দাঁড়াতে পারবেন না। তাঁদের সব স্বপ্ন-সামর্থ্য শেষ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF