ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আবু উবাইদা, ববি প্রতিনিধি
১৯ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদলের চাঁদাবাজি নিয়ে খোদ ববি ইউনিটের মধ্যেই অসন্তোষ

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদল ইউনিটের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে মাছের গাড়ি আটকিয়ে চাঁদাবাজি, জমি দখল, বালু ভরাট এবং পারিবারিক বিভিন্ন ঘটনার সালিশ-মিমাংসার নামেও চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এসব কারণে খোদ ইউনিটেরই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে পটুয়াখালী থেকে আসা চিংড়ির রেণুবাহী একটি গাড়ি বরিশাল জিরো পয়েন্ট থেকে ধাওয়া করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে আটকে দেওয়া হয়। গাড়ি আটকে বাসের হেল্পার ও ড্রাইভারকে মেরিন একাডেমির নির্মাণাধীন ভবনে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পোনার মালিকের কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। পরবর্তীতে বিকাশের তিনটি নম্বরে মোট ৯৫ হাজার টাকা এবং নগদ ৫ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। বিকাশের লেনদেনের একাধিক স্ক্রিনশট এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

উক্ত চাঁদাবাজির ঘটনা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হলে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ সাকিন বলেন,”কত আবেগ নিয়ে রাজনীতিটা করছিলাম। ১১ বছর রাজনীতি করেছি, বদনামের পরিমাণ খুবই সীমিত ছিল। এখন কতগুলো চাঁদাবাজের হাতে রাজনীতি চলে গেছে। ওরা ইউনিটের সাথে দলকেও ডুবাবে।”

ববি ইউনিটকে কলঙ্কিত করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে এক ফেসবুক পোস্টে যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান সিফাত লেখেন”বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি করি—এটা যেন গর্বের সাথে বলতে পারি।”

নাম প্রকাশ না করা শর্তে শাখা ছাত্রদলের একজন সহ-সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন,’একটি কমিটির ‘সুপার ফাইভ’ যে একযোগে চাঁদাবাজির সর্বোচ্চ পর্যায়ে গেছে, এমন ঘটনা ইতিহাসে বিরল। মাছের পোনা আটকানো, জমি দখল, সালিশি—এমন কোনো অপকর্ম নেই যা এরা করে না। কিছুদিন পূর্বে জাটকা ধরতে গিয়ে এরা সেনাবাহিনীর হাতেও ধরা পড়ে। সবথেকে যোগ্য ও ত্যাগীদের বাদ দিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক টিম বিপুল অর্থের বিনিময়ে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করে। এখন সেই টাকা তো এদের উত্তোলন করতেই হবে! এমনকি এই চাঁদাবাজি ও লুটপাটের ভাগ কেন্দ্রীয় সাংগঠনিক টিমও পায়, তাই তারা বরাবরের মতোই চুপ। এবারও এদের কিছুই হবে না, মিলিয়ে নিয়েন।

তিনি আরো বলেন,”এই পোনার মূল সমন্বয়কারী মিয়া বাবুল ও মিঠুন। এরা সভাপতি মোশাররফ ও সাংগঠনিক সম্পাদক মিজানের অধীনে সবকিছু করে, এরা ছাত্রলীগ করতো বলে সব লাইনঘাট চেনা, তাইতো ছাত্রদলের ৪ নম্বর সহ-সভাপতির মত গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়।”

শাখা ছাত্রদলের সহ-সভাপতি সাকিব আল হাসান তার টাইম লাইনের পোস্টে লেখেন,”বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি আবেগের জায়গা। দুর্দিনের এই সুন্দর ইউনিটটা যারা নষ্ট করার নোংরা খেলায় নামছে, তাদের সাথে অন্তত আমার কোনো সম্পর্ক থাকতে পারে না।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০