ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১ মার্চ ২০২৪, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

সংবাদটি ই-পেপারে পড়ুন

জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সংসদের ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত এই আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটিতে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে সিনিয়র সহসভাপতি, শ্যামল মালুমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমানউল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক, মো. জাহাঙ্গীর আলমকে দফতর সম্পাদক এবং শরিফ প্রধান শুভকে প্রচার সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়েও আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যের নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মাসুম বিল্লাহকে সিনিয়র সহসভাপতি, আনিসুর রহমান খন্দকার অনিককে সহসভাপতি, নাছির উদ্দীন শাওনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

১

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

২

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৩

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৪

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৫

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৬

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

৭

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

৮

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

৯

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১১

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১২

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৩

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৪

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৫

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৬

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

১৭

টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

১৮

নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

১৯

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

২০