আবু উবাইদা, ববি প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদলের সদস্য ফরম বিতরণ উপলক্ষ্যে ববিতে কর্মী সম্মেলন


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম কতৃক সদস্য ফরম বিতরণ উপলক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৯ জুলাই) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে শিক্ষার্থীদের নিয়ে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারন সম্পাদক আসাদুজ্জামান রিংকু, তারেক হাসান মামুন। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তানজিল ইসলাম বলেন, আগামী কমিটি রানিং শিক্ষার্থীদের মধ্য দেওয়ার অনুরোধ রইলো যেন যে সকল ভাইদের সাথে সর্বদা আড্ডা দেয় এবং দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে বন্ডিংটা মজবুত থাকে। আমরা কোনো প্রাক্তন শিক্ষার্থীদের কমিটিতে দেখতে চাইনা। তাছাড়া জোর করে কোনো শিক্ষার্থীদের যেন ছাত্রদলে আনা না যায়।

সাইদ মেনন বলেন, বৃক্ষরোপণ, পরিষ্কার অভিযান সহ যেসকল শিক্ষার্থীবান্ধব কাজ ছাত্রদল ক্যাম্পাসে করে সেসকল কাজ সর্বদা তাদের কাছ থেকে আশা করবো। আমরা এমন একটা কমিটি চাই যারা এধরনের শিক্ষার্থীবান্ধব কাজে অংশগ্রহণ করে ও করতে পছন্দ করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল কখনো আপস করে না। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্বে ছাত্রদলের ত্যাগ, রক্ত ও সাহসিকতার ইতিহাস অমলিন। কেউ কেউ এখন নিজেদের নব্য বিপ্লবী দাবি করলেও, বাস্তবে তারা এক সময় ছাত্রলীগের পদধারী ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের এই সুবিধাবাদী মুখোশধারীদের থেকে সতর্ক থাকতে হবে।

প্রধান অতিথির বক্তৃতায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী বলেন, আমি জেনে আনন্দিত হয়েছি যে,তোমরা অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছনতা, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করছো। নিষিদ্ধ সংগঠন ও আল বটোর বাহিনী সবসময় ছাত্রদলের নামে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। তারা মানুষকে সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করে। ফ্যাসিবাদের দোষর ও গুপ্ত বাহিনী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটিতে ঢোকার চেষ্টা করতে পারে। 

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০