ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছোট বোনের স্বামীর সাথে অসামাজিক কাজের সময় বড় বোন আটক

পরকীয়ার সম্পর্কে ছোট বোনের স্বামীর সাথে অসামাজিক কর্মকান্ডের সময় বড় বোনকে (জেঠাস/বড় শ্যালিকা) হাতেনাতে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার দুপুরে আটককৃত দুইজনকে আদালতে সোর্পদ করা হয়। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার। গৌরনদী বন্দর সংলগ্ন বাসভবনে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় গ্রেপ্তারকৃত সানাউল প্যাদা (৪০) উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা এবং ওই নারী (৩৪) এক ইটালী প্রবাসীর স্ত্রী।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হোসনাবাদ গ্রামের বাসিন্দা এক ইটালী প্রবাসী সামাজিকভাবে বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বিয়ে করেন।

দীর্ঘ ১৮ বছর পর ইটালী প্রবাসী স্বামী অতিসম্প্রতি বাড়িতে আসার পর তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। পরবর্তীতে প্রবাসীর স্ত্রী তার ছোট মেয়েকে নিয়ে গৌরনদী বন্দর সংলগ্ন নিজস্ব বাসভবনে বসবাস করে আসছিলেন।

ইটালী প্রবাসী (জুয়েল বেপারী) অভিযোগ করে বলেন, লোকমুখে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জেনে আমি বাড়িতে আসার পর স্ত্রী (নাসরিন) আমার বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে আমার স্ত্রীর ছোট বোনের স্বামী সানাউল প্যাদা বাসায় ঢুকে আমার স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়।

স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক আমি ঘটনাস্থলে পৌঁছে বাহির থেকে ঘর তালাবদ্ধ করে থানা পুলিশকে খবর দিলে রাত একটার দিকে পুলিশ উভয়কে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগের ব্যাপারে জানতে থানা হাজতে বসে সানাউল প্যাদার কাছে জিজ্ঞাসা করা হলে তিনি কোন কথা বলতে রাজি হননি। তবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকায় এক প্রবাসীর স্ত্রীসহ সানাউল প্যাদা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুইজনকেই আদালতে প্রেরন করা হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০