ডেস্ক রিপোর্ট
৩০ জানুয়ারী ২০২৪, ৮:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাবি শিক্ষক সমিতির নির্বাচনে ১৫ পদের ১১টিতে আওয়ামীপন্থীদের জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে জয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত ও উপাচার্যপন্থি শিক্ষকদের প্যানেল। এতে সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টির পদের মধ্যে ১১টিই দখলে নিয়েছেন তারা।

অন্যদিকে সভাপতি, সহ-সভাপতিসহ ৪টি পদে জয় পেয়েছে বিএনপিপন্থি ও ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ নিয়ে গঠিত ‘শিক্ষক ঐক্য পরিষদ’।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

‘শিক্ষক ঐক্য পরিষদ’ প্যানেলের জয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক মো. মোতাহার হোসেন (৩১৮ ভোট), সহ-সভাপতি পদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ (২৮৫ ভোট), সদস্য পদে ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী (২৮৮ ভোট) ও ইনস্টিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক আইরীন আখতার (৩০০ ভোট)।

অন্যদিকে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ প্যানেলের জয়ী পার্থীরা হলেন- সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা (২৮২ ভোট), যুগ্ম-সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান (২৮১ ভোট), কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. এজহারুল ইসলাম (৩৩৬ ভোট)।

এ প্যানেলে সদস্য পদে জয়ী হয়েছেন- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক আফসানা হক (২৬৫ ভোট), ফার্মেসি বিভাগের কে. এম. খাইরুল আলম (৩৩৫ ভোট), পদার্থবিজ্ঞান বিভাগের জহিরুল ইসলাম খন্দকার (২৭০ ভোট), নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ফাহমিদা আক্তার (২৭৪ ভোট), লোকপ্রশাসন বিভাগের মো. নুরুল আমিন (২৮৪ ভোট), ভূগোল ও পরিবেশ বিভাগের রেজাউল রনি (২৮৩ ভোট), প্রত্নতত্ত্ব বিভাগের সুফি মোস্তাফিজুর রহমান (৩০৮ ভোট), প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সুব্রত বনিক (৩০৬ ভোট)।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০