তানজীল ইসলাম শুভ, বরিশাল।
১৪ জুন ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের উপর জনগনের আস্থার প্রমাণ হবে জাতীয় নির্বাচনে : অধ্যক্ষ জহির উদ্দিন বাবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, জামায়াত নেতাদের ওপর জনগনের যে আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে তার প্রমাণ দেয়ার সময় এসেছে। আর এই প্রমাণ তারা দিতে চান একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে। আমাদের বিশ্বাস, সৎ নেতৃত্বের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ফুটবে আগামীর জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটে।

বরিশাল জেলা জামায়াতে ইসলামীর উদ্যেগে উপজেলা কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যদের নিয়ে শনিবার (১৪ জুন) দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন বাবর বলেন, জুলাই বিপ্লবের পর দেশের মানুষের মাঝে শাসন ব্যবস্থায় পরিবর্তনের একটি প্রত্যাশা তৈরি হয়েছে। তারা দীর্ঘ ৫৪ বছরের অনিয়ম আর বৈষম্যের শাসন ব্যবস্থাকে ছুড়ে ফেলে দিয়ে সৎ লোকের শাসন কায়েম করার সুযোগ চাইছেন। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা এক্ষেত্রে হয়ে উঠবেন জনগনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা ফখরুদ্দীন খান রাযী।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান ও ড. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ ও অধ্যাপক সাইয়েদ আহমদ খান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, অধ্যাপক সাইফুল ইসলাম, অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন,অ্যাডভোকেট আজম খান, নুরুল হক সোহরাব, হাফেজ মাওলানা কাওসার হোসাইন, অধ্যাপক মাসুদুর রহমান শিকদার।

এছাড়াও উপজেলা আমির ও সেক্রেটারিদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আমির অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া ও সেক্রেটারি মাওলানা গিয়াসউদ্দিন, গৌরনদী উপজেলা আমির মাওলানা আল আমিন হোসাইন ও সেক্রেটারি বায়জিদ শরীফ, উজিরপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল খালেক ও সেক্রেটারি মো. খোকন সরদার, বানারীপাড়া উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত ও সেক্রেটারি হাফেজ সৈয়দ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, বাবুগঞ্জ উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝী, মুলাদি উপজেলা আমির মাওলানা আবু সালেহ ও সেক্রেটারি ডা. মোর্শেদ, হিজলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা নুরুল আমিন ও সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, মেহেন্দিগন্জ উপজেলা আমির মাওলানা শহিদুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, কাজিরহাট থানা আমির মাওলানা আবুল হোসেন ও সেক্রেটারি মো লুতফুর রহমান, বাকেরগন্জ উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফিরোজ আলম ও সেক্রেটারি মাওলানা আবুল হোসেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০