ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
তানজীল ইসলাম শুভ, বরিশাল।
১৮ জুলাই ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে বরিশাল লঞ্চঘাটে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

সংবাদটি ই-পেপারে পড়ুন

জামায়াতে ইসলামীর ঢাকা কেন্দ্রিক জাতীয় সমাবেশে যোগ দিতে বরিশাল লঞ্চঘাটে আজ শুক্রবার সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশেপাশের জেলার হাজারো নেতাকর্মী লঞ্চযোগে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিতে নদীবন্দরে জড়ো হচ্ছেন।

লাল-সবুজ ও দলীয় পতাকা, ব্যানার, টুপি ও জামা-কাপড়ে নিজ দলের পরিচয় বহন করা এসব কর্মীরা দলবদ্ধভাবে লঞ্চঘাটে উপস্থিত হন। তাদের অনেকেই পরিবার নিয়ে সমাবেশে অংশ নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

জামায়াতের স্থানীয় এক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের দমন-পীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং ইসলামবিরোধী নীতির প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে সারা দেশ থেকেই লাখো নেতাকর্মী অংশ নেবেন। বরিশাল থেকেও উল্লেখযোগ্যসংখ্যক লোক যাচ্ছে। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মত প্রকাশের অধিকার প্রয়োগ করছি। ইসলামী আদর্শ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

ঘাটে উপস্থিত বিভিন্ন যাত্রী, দোকানদার ও লঞ্চ কর্তৃপক্ষ জানান, নেতাকর্মীদের ভিড় থাকলেও কোনো বিশৃঙ্খলা হয়নি। বরং নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে, শৃঙ্খলার সাথে তারা লঞ্চে উঠছেন। এতে সাধারণ যাত্রীদের চলাচলেও কোনো প্রকার বিঘ্ন ঘটেনি।

বরিশাল নদীবন্দরের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ভিড় বেশি থাকলেও যাত্রীদের চলাচলে কোনো সমস্যা হয়নি। সবকিছু সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে।”

লঞ্চঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও নৌ-পুলিশ মোতায়েন করা হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ট্রিপ পরিচালনার ব্যবস্থা রেখেছে।

ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণকারীরা মনে করছেন, এই কর্মসূচি ইসলামী আন্দোলন ও গণতন্ত্রের পক্ষে একটি নতুন বার্তা দেবে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি নিশ্চিত করে তারা জনমত গঠনের এক ব্যতিক্রমধর্মী উদাহরণ স্থাপন করতে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০