ডেস্ক রিপোর্ট
৯ মে ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের প্রতিজ্ঞা সংরক্ষণের লক্ষ্য নিয়ে আপ বাংলাদেশের আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। আজ শুক্রবার (৯ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্ল্যাটফর্মটির যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা এলো।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতার অনেকে প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন। এটির অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জুলাই অভ্যুত্থানের একজন নেতা এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তার নেতৃত্বেই এলো আপ বাংলাদেশ।

প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশে আয়োজিত অনুষ্ঠানে আলী আহসান জুনায়েদকে আহবায়ক করে আপ বাংলাদেশের ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জুলাই আন্দোলনে নিহত হওয়ার ওসমানের পিতা আব্দুর রহমান।
আরেফিন মো. হিজবুল্লাহকে সদস্য সচিব, রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে আপ বাংলাদশের মুখপাত্র করা হয়েছে।

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল গঠনের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব পদে আখতার হোসেনের পাশাপাশি আলী আহসান জুনায়েদের নাম বেশ আলোচনায় ছিল। তবে শেষ মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি (জানাক) থেকে সরে দাঁড়ান তিনি ও রাফে সালমান রিফাত এবং নয়া দলে না থাকার কথা জানান।

আলী আহসান জুনায়েদ জানাকের যুগ্ম আহ্বায়ক এবং রাফে সালমান রিফাত যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন। রাফে সালমান রিফাত-ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে চলা কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শহীদ মিনার থেকে তাতে যোগ দেয়ার কথা জানিয়েছে আপ বাংলাদেশের নেতারা।

প্রসঙ্গত, জানাক থেকে পদত্যাগের পর গত ১৬ মার্চ আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত জানিয়েছিলেন, এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম আসবে। এপ্রিলের ১০ তারিখ তাদের নয়া প্ল্যাটফর্মটির নামও প্রকাশ্যে আসে। আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF