নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
৩০ মে ২০২৫, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জোয়ারের তাণ্ডবে বিলীন কুয়াকাটা মেরিন ড্রাইভের আংশিক

সাগরকন্যা কুয়াকাটা সৈকতের ১৩০০ মিটার দীর্ঘ মেরিন ড্রাইভের এক তৃতীয়াংশ জোয়ারের তাণ্ডবে ভেঙে গেছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মাত্র কয়েক ঘণ্টার জোয়ারে এ ঘটনা ঘটে।

শুধু মেরিন ড্রাইভই নয়, মেরিন ড্রাইভ রক্ষায় গাইডওয়াল, ওয়াকওয়েও ভেঙে পড়েছে জোয়ারের পানিতে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠানের নিম্নমানের কাজ ও সঠিক তদারকি না থাকায় উদ্বোধনের আগেই মেরিন ড্রাইভের এই অবস্থা হয়েছে।

কুয়াকাটা পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৪ সালে পর্যটকদের সুবিধা ও কুয়াকাটা সৈকতের সৌন্দর্য রক্ষায় মেরিন ড্রাইভের আদলে দুই কিলোমিটার সড়ক নির্মাণের কাজ হাতে নেয় তারা। এতে ব্যয় ধরা হয় চার কোটি ৮৬ লাখ টাকা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, অমাবস্যার জোয়ার, নিম্নচাপের প্রভাবেই যদি মেরিন ড্রাইভের এই অবস্থা হয় তাহলে বড় ধরনের কোনো ঘূর্নিঝড় বা জলচ্ছাসে এটির কোনো অস্তিত্বই থাকবে না। দ্রুত বিষয়টির প্রতি প্রশাসনের নজর দেয়ার তাগিদ দিলেন তারা।

জানতে চাইলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, কুয়াকাটা পৌরসভায় প্রশাসক নিয়োগের আগেই সংশ্লিষ্ট ঠিকাদার কাজের কিছু বিল উত্তোলন করেছেন। বিলের বাকি টাকা দেয়া হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কাজে কোনো গাফেলতি কিংবা অন্য অভিযোগ থাকলে সেটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০