রবিবার, ৪ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে আসিতেছেন বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রখ্যাত শিক্ষক তারিকুজ্জামান স্যার: ১৭ অক্টোবর ‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র বিশেষ আয়োজন

সংবাদটি ই-পেপারে পড়ুন

ভাষাগত জড়তা কাটিয়ে তরুণদের প্রমিত উচ্চারণ ও সাবলীল যোগাযোগের কৌশলে সমৃদ্ধ করতে আগামী ১৭ই অক্টোবর ঝালকাঠিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা “শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র অভিযাত্রা  ২০২৬। সামাজিক সংগঠন ‘ইউথ অ্যাকশন সোসাইটি (YAS)’-এর উদ্যোগে ১৭ অক্টোবর (শনিবার) বিকাল ৩:৩০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​এ কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে বরিশাল থেকে ঝালকাঠিতে আসিতেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গুণী, অত্যন্ত জনপ্রিয় ও শিক্ষার্থীবান্ধব সহকারী অধ্যাপক এম এম তারিকুজ্জামান। সুবক্তা ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত এই শিক্ষকের ক্ষুরধার আলোচনা ও প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা তরুণদের ভাষাগত দক্ষতা শাণিত করতে অনন্য ভূমিকা রাখবে। কর্মশালায় তিনি শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি ও প্রাঞ্জল উপস্থাপনার ব্যবহারিক দিক নিয়ে কথা বলবেন।

​পাশাপাশি ভাষার সঠিক বানান, প্রমিত বাক্যগঠন ও এর প্র্যাকটিক্যাল অনুশীলনের ওপর সেশন পরিচালনা করবেন বিশিষ্ট গবেষক ও সাংবাদিক ইসমাঈল মুসাফির।

​অনুষ্ঠানের আহ্বায়ক ও ইউথ অ্যাকশন সোসাইটি (YAS) ব্লাড ব্যাংকের আহ্বায়ক ইমাম মাহাদি আকাশ জানান, তরুণদের যোগাযোগের ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তুলতেই মাত্র ৫০ টাকা ফি-তে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সীমিত ৫০টি আসনের এই কর্মশালায় সফলভাবে অংশগ্রহণকারীদের প্রদান করা হবে ই-সার্টিফিকেট।

​আগ্রহী অংশগ্রহণকারীদের আগামী ১৫ অক্টোবর রাত ১২টার মধ্যে নির্দিষ্ট লিংকে (https://forms.gle/LMnkLro6m3iRqEkZ6) আবেদন করে আসন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে +880 1739-158800 নম্বরে।

​উল্লেখ্য, এই কর্মসূচির ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে ‘মাসিক কিশোর ম্যাগাজিন (ইস্কুল)’ এবং ডিজিটাল মিডিয়া পার্টনার ‘SnapMotion • by MR’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে আসিতেছেন বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রখ্যাত শিক্ষক তারিকুজ্জামান স্যার: ১৭ অক্টোবর ‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র বিশেষ আয়োজন

১

সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ৩০ বাংলাদেশি

২

সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ৩০ বাংলাদেশি

৩

জাতীয় ২০০৬’র মতো: একদলীয় নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চায় বিএনপি: হাসনাত

৪

আন্তর্জাতিক আফ্রিকা কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৭

৫

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৬

বাসের সিট নিয়ে বিরোধ, বরিশাল-মাদারীপুরের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

৭

ফু-ওয়াংসহ চার বারে এনবিআরের হানা, খতিয়ে দেখা হচ্ছে মদের উৎস

৮

বরিশালে ৯০ কেজি গাঁজা উদ্ধার, আটক-১

৯

ঝালকাঠিতে ইয়াসের উদ্যোগে ‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র অভিযাত্রা — ২০২৬’-এ আবেদন করবেন যেভাবে

১০

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

১২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

১৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

১৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

১৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

১৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

১৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

১৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

১৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

২০