আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি

ঝালকাঠির তরুণ সমাজের বুদ্ধিবৃত্তিক বিকাশ, পাঠাভ্যাস গড়ে তোলা এবং সুস্থ সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্য নিয়ে পরিচালিত ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র-এর ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বর্তমান সময়ে তরুণ সমাজের একটি বড় অংশ বইপড়া, জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে। একই সঙ্গে মাদকাসক্তি, মূল্যবোধের অবক্ষয়, লক্ষ্যহীনতা ও সামাজিক বিচ্ছিন্নতা তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এই বাস্তবতায় তরুণদের মাঝে জ্ঞানচর্চা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের উদ্দেশ্যে চলতি বছরের ৬ জানুয়ারি এ সংগঠনের যাত্রা শুরু হয়।
অত্যন্ত অল্প সময়ের মধ্যেই সংগঠনটি ঝালকাঠির তরুণদের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে শতাধিক তরুণ এতে সম্পৃক্ত হয়েছেন এবং প্রায় তিন শতাধিক বই সংগ্রহ করা হয়েছে। সংগঠনের উদ্যোগে নিয়মিত পাঠচক্র, সাহিত্যচর্চা, জাতীয় দিবস পালন, সামাজিক সচেতনতা কার্যক্রম এবং “বিশ্ব বই ও কপিরাইট দিবস” উপলক্ষে বই বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত তরুণ সংগঠক মোঃ খালেদ সাইফুল্লাহ, সিনিয়র সভাপতি সাকিবুল ইসলাম রাইহান এবং সাধারণ সম্পাদক অনামিকা দত্ত বৃষ্টি।
এছাড়াও সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অনুষা সরকার ঐন্দ্রিলা, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল তাওফিক লিখন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, দপ্তর সম্পাদক মাহফুজ খান, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান সম্পাদক রাইয়ান বিন কামাল, মিডিয়া সম্পাদক নাজমুল ইসলাম সিয়াম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, সাংস্কৃতিক সম্পাদক তারেক হাসান বিজয়, সাহিত্য সম্পাদক মেহেরব হোসেন রিফাত, পাঠাগার সম্পাদক মোঃ মুহিবুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, তরুণদের হাতে বই তুলে দেওয়া এবং তাদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করাই একটি উন্নত সমাজ গঠনের প্রথম ধাপ। তাদের লক্ষ্য ঝালকাঠির প্রতিটি তরুণকে জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ করে তোলা।
ভবিষ্যতে সংগঠনটি ঝালকাঠির আঞ্চলিক সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চাকে আরও জোরদার করতে চায়। পাশাপাশি একটি সাহিত্য-সাংস্কৃতিক ম্যাগাজিন প্রকাশ এবং জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী ও গুণীজনদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে।
সবশেষে সংগঠনের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়— আসুন, তরুণ প্রজন্মকে বইয়ের আলোয় আলোকিত করি এবং একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।
যোগাযোগ:
ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র
তরকারি পট্টি, ঝালকাঠি সদর
মোবাইল: 01727-626054
ইমেইল: insafyouthjkt@gmail.com

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০