আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
৩ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিতর্ক উৎসব

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর আয়োজনে এবং ঝালকাঠি ডিবেটিং সোসাইটি (জেডিএস)-এর সহযোগিতায় “সবুজ পৃথিবীর জন্য তরুণদের কণ্ঠ: বিশ্ব পরিবেশ দিবস বিতর্ক উৎসব-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকাল ৪ টায় ঝালকাঠির সিটিপার্ক সবুজ প্রাঙ্গণে গাছের ছায়াতলে ব্যতিক্রমধর্মী এ বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের যুক্তিবাদী চিন্তার বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় তিনটি দল অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী দলগুলো ছিল— ‘যুক্তির অগ্নি’, ‘লজিক টাইটানস’ এবং ‘ভার্বাল টাইটানস’। ‘যুক্তির অগ্নি’ দলে ছিলেন আরজু আক্তার চাঁদনী, শাফিন আহমেদ এবং দলনেতা মওদুদ আহমেদ। ‘লজিক টাইটানস’ দলে ছিলেন সৌম্য রায়, আয়শা জামান এবং দলনেতা তিথী পাল। ‘ভার্বাল টাইটানস’ দলে ছিলেন অহেঞ্জিতা মণ্ডল তাথৈ, বন্ধন মজুমদার ঋক এবং দলনেতা মিসকাত জাহান।

সনাতনী পদ্ধতিতে নকআউট পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ‘লজিক টাইটানস’ ও ‘ভার্বাল টাইটানস’ ফাইনালে উত্তীর্ণ হয়। চূড়ান্ত পর্বে ‘ভার্বাল টাইটানস’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া প্রতিযোগিতার সেরা বক্তা নির্বাচিত হন ‘লজিক টাইটানস’-এর দলনেতা তিথী পাল।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঝালকাঠি সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ বজলুর রশিদ এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মাহামুদ মোর্শেদ।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও গবেষক ইসমাঈল মুসাফির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) -এর সভাপতি মোঃ আবির হোসেন রানা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বক্তারা পরিবেশ সংরক্ষণে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন, ঝালকাঠি পরিবেশের বিপর্যয় থেকে উত্তরন পথ দেখা এবং প্লাস্টিক দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading