আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিশ্ব বই দিবসে ইনসাফ যুব পাঠাগারের ব্যতিক্রমী ‘বই বিনিময়’ কার্যক্রমের শুভ উদ্বোধন

ঝালকাঠিতে বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানচর্চা বিস্তারের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র যার অংশ হিসেবে আজ বিকেলে ঝালকাঠি শহরের মুক্তিযুদ্ধ ও জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে আনুষ্ঠানিকভাবে ‘বই বিনিময় কার্যক্রম’ চালু করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে মূলত তরুণদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি, জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি এবং একটি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যেখানে অংশ নেওয়া তরুণরা পাঠাগার থেকে বই সংগ্রহ করে তা বাসায় নিয়ে পড়বে এবং পরবর্তীতে নির্ধারিত পাঠচক্রে বইটির বিষয়বস্তু নিয়ে আলোচনার পর সেটি ফেরত দিয়ে নতুন বই গ্রহণ করতে পারবে। আয়োজক সংগঠনের সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ এই উদ্যোগ প্রসঙ্গে জানান যে বই মানুষের চিন্তাকে আলোকিত ও বোধকে সমৃদ্ধ করে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই তরুণদের নিয়ে তাদের এই বিশেষ আয়োজন যা ধারাবাহিকভাবে একটি সক্রিয় পাঠচর্চার পরিবেশ তৈরি করবে বলে তারা আশাবাদী। অনুষ্ঠানে আল তৌফিক লিখন, সাকিব রায়হান, আব্দুল্লাহ আল হাসান, নাজমুল, বিজয় হাসান, অনামিকা দত্ত বৃষ্টি, অন্দ্রীলা ও জান্নাতসহ কেন্দ্রের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা আশা প্রকাশ করেন যে এই বই বিনিময় কার্যক্রম ঝালকাঠির তরুণদের মধ্যে পাঠাভ্যাস তৈরিতে সহায়ক হওয়ার পাশাপাশি একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সচেতন সমাজ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading