ডেস্ক রিপোর্ট
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বৃদ্ধা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, ছেলে ও দুই পুত্রবধূ আটক

ঝালকাঠিতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত নারীর বড় ছেলেকে আজ বৃহস্পতিবার সকালে ও দুই পুত্রবধূকে গতকাল বুধবার রাতে আটক করেছে পুলিশ। এর আগে গতকাল বিকেলে ঝালকাঠি শহরতলির রামনগর এলাকা থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া নারীর নাম হাসিনা বেগম (৭৫)। তিনি একই এলাকার মৃত আনোয়ার তালুকদারের স্ত্রী। এক স্বজনের দাবি, এক ছেলে ও দুই পুত্রবধূ মিলে হাসিনা বেগমকে হত্যা করে লাশ একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহ আটক তিনজন হলেন নিহত হাসিনা বেগমের বড় ছেলে শাহ আলম (৫০) ও তাঁর স্ত্রী খাদিজা বেগম (৪০), প্রবাসী ছোট ছেলে সুমনের স্ত্রী ময়না বেগম (৩০)।

নিহত হাসিনার ভাতিজা ওমর ফারুক বলেন, হাসিনা বেগমের তিন ছেলের মধ্যে মেজ ছেলে সুজন স্ত্রীসহ পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ছোট ছেলে সুমন প্রবাসে থাকেন, তবে তাঁর স্ত্রী ময়না বেগম বাড়িতে থাকেন। হাসিনা বেগম শারীরিকভাবে অচল ছিলেন, ক্রাচে ভরে করে চলাফেরা করতে হতো। তাঁকে প্রতিনিয়ত বড় ছেলে শাহ আলম এবং দুই পুত্রবধূ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গতকাল বিকেলের কোনো এক সময় তাঁকে নির্যাতন করে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়। যিনি ক্রাচ ছাড়া চলাফেরা করতে পারেননি, তিনি কীভাবে গাছে ঝুলে আত্মহত্যা করবেন, সেই প্রশ্ন তোলেন তিনি। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হবে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০