ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে হইচই: জালে ধরা পড়া ২৫ মণের মাছ দেখতে উৎসুক জনতার ভিড়

সংবাদটি ই-পেপারে পড়ুন

ঝালকাঠির বিষখালী নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশালাকৃতির এক বিরল প্রজাতির ‘খটক’ মাছ। মাছটির ওজন প্রায় ২৫ মণ, যা মঙ্গলবার সকালে ঝালকাঠি পৌর মাছ বাজারে আনা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বিশাল এই মাছটি আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে।
​জেলেদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বিষখালী নদীতে জাল ফেলেছিলেন স্থানীয় জেলেরা। হঠাৎ জালে প্রচণ্ড টান অনুভূত হলে তারা বুঝতে পারেন বড় কিছু ধরা পড়েছে। দীর্ঘ সময়ের চেষ্টায় জাল ওপরে তুলতেই দেখা যায় বিশালাকৃতির এই মাছটি। মাছটি এতটাই ভারী ছিল যে, এটি ট্রলারে তুলতে বেশ কয়েকজনকে বেগ পেতে হয়।
​মাছটি বাজারে আনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে যায়। বিশালাকৃতির এই ‘খটক’ মাছটি দেখতে বাজারের চারপাশ লোকারণ্য হয়ে ওঠে। স্থানীয়রা জানান, এই এলাকায় এর আগে এত বড় মাছ আর কখনও দেখা যায়নি।
​মাছটি মেপে দেখা যায় এর ওজন প্রায় ১ হাজার কেজি বা ২৫ মণ। পরে স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা সম্মিলিতভাবে মাছটি ২ লাখ ৫০ হাজার টাকায় কিনে নেন। মাছটি কেটে কেজি দরে বিক্রির প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
​বিশাল এই মাছটি ধরা পড়ায় জেলের পরিবারে বইছে আনন্দের বন্যা। জেলেরা জানান, বিরল এই মাছটি বিক্রি করে তারা আশাতীত দাম পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০