আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
৬ এপ্রিল ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​ঝালকাঠির সেরা তরুণী খোঁজার লড়াই: শুরু হচ্ছে ‘অনন্যা ঝালকাঠি প্রতিযোগিতা-২০২৬

ঝালকাঠির তরুণীদের প্রতিভা বিকাশ ও আত্মপ্রকাশের সুযোগ করে দিতে পৌর প্রশাসকের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘অনন্যা ঝালকাঠি প্রতিযোগিতা-২০২৬’। এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার মেধাবী ও সৃজনশীল তরুণীদের সামনে এগিয়ে আসার একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে—অডিশন রাউন্ড, মূল্যায়ন পর্ব এবং ফাইনাল রাউন্ড। অডিশন অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ এপ্রিল সকাল ১০টা থেকে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে। এতে ঝালকাঠি সদর, কাঁঠালিয়া, নলছিটি ও রাজাপুর উপজেলার অংশগ্রহণকারীরা অংশ নিতে পারবেন। এরপর ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে মূল্যায়ন পর্ব এবং ১৩ এপ্রিল একই ভেন্যুতে আয়োজন করা হবে গ্র্যান্ড ফাইনাল। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ১৪ এপ্রিল।

প্রতিযোগিতায় ১৫ থেকে ২২ বছর বয়সী তরুণীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের আত্মপ্রকাশের দক্ষতা, বুদ্ধিমত্তা, সাংস্কৃতিক চর্চা, সামাজিক দায়বদ্ধতা ও সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করা হবে। পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমেও তাদের পারদর্শিতা মূল্যায়ন করা হবে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন নগদ ৫০ হাজার টাকা ও উপহার, প্রথম রানারআপ ২০ হাজার টাকা ও উপহার এবং দ্বিতীয় রানারআপ ১০ হাজার টাকা ও উপহার পাবেন। এছাড়াও ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী সেরা প্রতিযোগীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার।

এ বিষয়ে ঝালকাঠি পৌর প্রশাসক জনাব মোঃ কাওছার হোসেন বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা ঝালকাঠির তরুণীদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকে একটি সুন্দর প্ল্যাটফর্মে তুলে ধরতে চাই। তারা যেন নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ হয়—এটাই আমাদের মূল লক্ষ্য।”

আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। সঙ্গে জমা দিতে হবে পাসপোর্ট সাইজ ছবি, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে ঝালকাঠির তরুণীদের মধ্যে আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নির্ধারিত নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০