ঝালকাঠি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠি সরকারি কলেজে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৩০ ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত

ঝালকাঠি সরকারি কলেজের প্রশাসনিক ভবনের ১০৪ নম্বর কক্ষে আজ ২৭ এপ্রিল ২০২৬, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ক্যাম্পে বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের জন্য দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও ছানি রোগী যাচাই-বাছাই করা হয়। ঝালকাঠির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) ও প্রত্যয় তরুণ সংঘের স্থানীয় সহযোগিতায় ক্যাম্পটি পরিচালনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বরিশাল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সামাজিক সংগঠনের তরুণদের এই সক্রিয় অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। গত মাসেও তারা সফলভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। এই ধারাবাহিকতা সাধারণ মানুষের জন্য আস্থার জায়গা তৈরি করছে।” তিনি উপস্থিত রোগীদের নির্ভয়ে চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের ডা. অমিতাভ চন্দ্র দাস বলেন, “আমরা নিয়মিতভাবে বিভিন্ন স্থানে ক্যাম্প করে থাকি। গত মাসেই আমরা ঝালকাঠির অন্য প্রান্তে সেবা দিয়েছি, তবে এবার কলেজ সংলগ্ন এলাকায় ক্যাম্পটি করার মূল উদ্দেশ্য হলো এই এলাকার শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শ্রমজীবী মানুষ যেন সহজেই সেবা নিতে পারেন।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি। সংগঠনের পক্ষ থেকে তিনি বলেন, “ইয়ুথ অ্যাকশন সোসাইটি সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ কিংবা গত মাসের খাদ্য সহায়তার মতো কার্যক্রমের পর আমরা এবার চক্ষু শিবিরের ওপর জোর দিয়েছি। এই ক্যাম্পের প্রচার-প্রচারণা, মাইকিং থেকে শুরু করে পুরো মাঠ পর্যায়ের ব্যবস্থাপনা ইয়াস ভলান্টিয়াররা অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পন্ন করেছে। আমাদের লক্ষ্য—ঝালকাঠির কোনো মানুষ যেন অর্থের অভাবে অন্ধত্ব বরণ না করে। আমরা এই সেবা কার্যক্রম জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে চাই।”

প্রত্যয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “অর্থের অভাবে অনেকে সঠিক সময়ে চিকিৎসা নিতে পারেন না। সেই কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা নিয়মিত ডাক্তারের পরামর্শ ও ঔষধ সেবন করবেন।”

ক্যাম্পে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার আশিক সরকার সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও সেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসের দপ্তর সম্পাদক শাহরিয়া পাপন, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, সদস্য নুরুল আলম, তারেক হাসান বিজু, তামান্না ইসলাম, মোহনা আক্তার, ফারজানা ইমাম এবং প্রত্যয় তরুণ সংঘের সভাপতি যুবরাজ দাস, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, দপ্তর সম্পাদক টুটুল চন্দ, ও কার্যকরী সদস্য সুরজিৎ ধর।

দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ২০০ জন রোগী সেবা গ্রহণ করেন এবং প্রাথমিক বাছাই শেষে ৩০ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বরিশালে প্রেরণ করা হয়। চিকিৎসা নিতে আসা স্থানীয় রোগীরা এমন সুশৃঙ্খল ও আন্তরিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০