ডেস্ক রিপোর্ট
২৯ মার্চ ২০২৪, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ৮ এপ্রিলের টিকিট

ঈদে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই প্রেক্ষিতে আজ শুক্রবার (২৯ মার্চ) সকাল ৮টায় রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে আগামী ৮ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।

আজ সকাল থেকে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট। নিয়মানুযায়ী দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। এদিকে, এবার ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। যাত্রীরা ঈদে অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

আগামীকাল ৩০ মার্চ বিক্রি হবে ৯ এপ্রিলের টিকিট এবং চাঁদ দেখা সাপেক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। প্রথম দিনে ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ৪ এপ্রিলে ১৪ এপ্রিলের টিকিট, ৫ এপ্রিলে ১৫ এপ্রিলের টিকিট, ৬ এপ্রিল ১৬ এপ্রিলের টিকিট, ৭ এপ্রিল ১৭ এপ্রিলের টিকিট, ৮ এপ্রিল ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের টিকিট এবং চাঁদ দেখা সাপেক্ষে ১০ এপ্রিল ২০ এপ্রিলের টিকিট দেয়া হবে।

এবার ৬ জোরা অর্থাৎ ১২টি ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে। ভীড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩-৪টি ট্রেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF