ডেস্ক রিপোর্ট
৫ জুলাই ২০২৪, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী নাগরভিটা সীমান্তের কাটাঁতারের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোঃ রাজু (২৭) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) মধ্যরাতে ভারতের উত্তর দিনাজপুর গোয়ালপুকুর থানার তিনগাঁও ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পোষ্টঅফিস সমিরনগর গড়িয়াল গ্রামের মোঃ হবির ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে রাজুসহ আরও কয়েকজন ভারত থেকে গরু আনতে ভারতের অভ্যন্তরে যায়। এ সময়, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা সীমান্তের ৩৭৬/৫ এস পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে তিনগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে।

ঘটনার সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাজু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাজুর মরদেহ ভারতের গোয়ালপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন। সীমান্তে গুলি বন্ধ ,শান্তি ফেরাতে এবং ঘটনার বিস্তারিত জানতে পতাকা বৈঠকের জন্য বিএসএফ এর কাছে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০