ডেস্ক রিপোর্ট
২২ অগাস্ট ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন: শনিবার পর্যন্ত আপিলের সুযোগ

ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থীতা যাদের বাতিল হয়েছে তারা আজ ও কাল আপিলের সুযোগ পাচ্ছেন। শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর বিভিন্ন পদপ্রার্থীরা ভোটের প্রচারণায় নামবেন বলেও জানা গেছে।

এদিন সকাল থেকেড নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন প্রার্থীরা। চীফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ত্রুটিপূর্ণ মনোনয়ন পত্র জমা দেয়ায় অযোগ্য ১২ জন প্রার্থী সকাল ১১ টা পর্যন্ত পুনঃর্বিবেচনার জন্য আবেদন করেছে।

আগামী ২৪ আগস্ট এসব আপীলের নিষ্পত্তি করে প্রার্থীরা ফেরত পাবেন কি না তা জানিয়ে দেবে কমিশন।

জানা গেছে, এদিন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শহীদুল্লাহ হলে নামাজ আদায় করবেন। একুশে হলে ছাত্রদের সাথে জুমার রামাজ পড়বেন জিএস প্রার্থী তানভীর বারী হামিম। এছাড়া ফজলুল হক হলে নামাজ পড়ার পর কুশল বিনিময় করবেন এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। পরে বিকেলে প্যানেলের বাকি সদস্যরা মিলিত হবেন।

এদিকে, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে শামসুন নাহার হলের প্রার্থীদের একটি বড় অংশের সমন্বয়ে ১১ জনের প্যানেল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে এবার লড়ছেন ৪৬২ জন। বৃহস্পতিবার রাতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। সেই তালিকায় ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। তারা লড়বেন ২৮টি পদে। যাচাই-বাছাই শেষে, মঙ্গলবার প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF