ডেস্ক রিপোর্ট
১০ এপ্রিল ২০২৪, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পিকআপ-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১

বরিশাল: ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পিকআপ ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন।

বুধবার (১০ এপ্রিল) সকাল ৭টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস (৫৮) ওই উপজেলার পাদ্রিশিবপুর এলাকার বাসিন্দা। তিনি বাজারে সবজি বিক্রি করতেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত সবজি ব্যবসায়ী ইউনুস একটি মাহিন্দ্রারে (থ্রি-হুইলার) বরিশালের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থল অতিক্রম করার সময় বাসা-বাড়ির মালামাল বোঝাই একটি পিকআপের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয় এবং আরও দু’জন আহত হন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০