আন্তর্জাতিক ডেস্ক
২৯ অগাস্ট ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরস্কের আকাশসীমায় ইসরায়েলি বিমান উড়ায় নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতার প্রতিবাদে নিজেদের আকাশসীমায় ইসরায়েলি বিমান উড়ায় নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। এখন থেকে তুরস্কের আকাশ দিয়ে ইসরায়েলের কোনো বিমান উড়তে পারবে না।

শুক্রবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দেশটির পার্লামেন্টে গাজা নিয়ে বিশেষ এক অধিবেশনে হাকান ফিদান বলেন, “ইসরায়েলের সঙ্গে আমরা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। তুরস্কের কোনো জাহাজকে ইসরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি আমরা দিই না। আমাদের আকাশসীমায় তাদের বিমান প্রবেশ করতে দিই না।”

গত বছরের মে মাসে দখলদার ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক। এ সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানায় আঙ্কারা। ২০২৩ সালে ইসরায়েল ও তুরস্কের মধ্যে ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল।

গত সপ্তাহে তার্কিস সংবাদমাধ্যমগুলো জানায়, ইসরায়েলের সঙ্গে সামুদ্রিক পথে নিষেধাজ্ঞা আরোপ করেছ তুরস্ক। যদিও এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দেশটি। প্রতিবেদনে বলা হয়, এ নিষেধাজ্ঞার আওতায় ইসরায়েলের কোনো জাহাজকে তুরস্কের বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছে না। অপরদিকে তুরস্কের পতাকাবাহী জাহাজকে ইসরায়েলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

গাজায় বর্বরতা শুরুর পর ইসরায়েলের তীব্র সমালোচনা শুরু করে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি জার্মানির নাৎসি বাহিনীর প্রধান ও সাবেক প্রেসিডেন্ট হিটলারের সঙ্গে একাধিকবার তুলনা করেছেন।

 

সূত্র: এপি

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF