নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
৪ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ

সরকার একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সরকার যদি জনগণের ওপর এই পীড়নমূলক নীতি বন্ধ না করে, তবে জনগণের দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর।

তিনি আজ তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ যাত্রা শুরু করেছে, কিন্তু বিগত সরকারের মতো এখনও জুলুম-নির্যাতন চলছে। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে গুম ও খুন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। জনগণের কথা বিবেচনা না করেই দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। দায়িত্বশীল বিরোধী দল থাকার পরও তাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। অতীতে দেশে তেলের সংকট দেখা দিলে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সরকার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সংসদীয় কমিটির সঙ্গেও কোনো আলোচনা করেনি।”

তিনি বলেন, “শেখ হাসিনা রাতের আধারে তেলের দাম বাড়িয়েছিলেন, আর দেশের জনগণ তাকে দিনের আলোয় দেশছাড়া করেছে। বর্তমান সরকারও যদি এভাবে দ্রব্যমূল্যের দাম বাড়াতে থাকে, তবে জনগণ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। জনগণের মনের ভাষা বুঝে সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমূল্য কমিয়ে মানুষকে স্বস্তি দিতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন ঋণখেলাপীকে নিয়োগ দিয়েছে। তার হাত ধরে দেশের অচল ব্যাংকিং ব্যবস্থা আরও ধ্বংসের দিকে যাচ্ছে। এই গভর্নরকে অপসারণ করে ইসলামী ব্যাংকসহ সকল ব্যাংকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।”

মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মাদ আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলাম এবং বরিশাল মহানগর শিবিরের সভাপতি হাসান নাঈম।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের শহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রত্যয় তরুণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দলে ফিরতে মরিয়া বিএনপি থেকে বহিষ্কৃতরা

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে গেছে একটি বাস

তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ

ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিতর্ক উৎসব

পিরোজপুরে ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় থানার ফেসবুকে, ওসিকে লিগ্যাল নোটিশ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে নারীসহ দুই শিশুর লাশ উদ্ধার

১১ বছর পর ফিরছিলেন বাড়ি , প্রাণ গেছে মা-ভাই-বোনেরও

১০

একা ঘরে মায়ের পচাগলা মরদেহ, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

১১

ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন

১২

নলছিটিতে শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ, টাকা ও মোবাইল লুটের দাবি

১৩

কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ৩

১৪

সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধের নির্দেশনা

১৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭৯

১৬

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

১৭

মোহাম্মদপুরে বাসার সামনেই দুই নারীকে চাপাতির ভয় দেখিয়ে ছিনতাই

১৮

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

১৯

অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে উদ্যোগ নেই বিসিসির, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

২০