তানজীল ইসলাম শুভ
৭ অগাস্ট ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দূর্নীতি ও অনিয়মের আতুড়ঘর বরিশাল শেরে বাংলা মেডিকেল

দক্ষিণাঞ্চলের মানুষের ভরসার একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) বর্তমানে চরম অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি ও সেবার মানহানিতে নিমজ্জিত। রোগী আর স্বজনদের জন্য এ হাসপাতাল যেন আজ বিভীষিকার নাম। হাসপাতাল ব্যবস্থাপনায় তদারকির অভাব, দালালদের দৌরাত্ম্য, নার্স ও আয়া-বুয়াদের দুর্ব্যবহার, চিকিৎসকদের গাফিলতি, সাংবাদিক লাঞ্ছনা এবং ল্যাব রিপোর্ট নিয়ে অনিয়ম—সব মিলিয়ে এটি এখন ‘অনিয়মের আতুড়ঘর’ হিসেবেই পরিচিত।

দালালচক্রের অবাধ বিচরণ:

হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে জরুরি বিভাগ পর্যন্ত সবখানে দালালদের উপস্থিতি চোখে পড়ে। রোগীদের ভুল তথ্য দিয়ে তাদের বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে পাঠানো হয়। বিনিময়ে হাসপাতালের ভেতরের কিছু অসাধু কর্মচারী কমিশন গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। এই দালালচক্র একপ্রকার ‘ছায়া প্রশাসন’ চালায় শেবাচিমে।

চিকিৎসাসেবায় দায়সারা মনোভাব:

সরকারি দায়িত্বে থাকা চিকিৎসকদের অনেকেই সময়মতো ওয়ার্ডে উপস্থিত থাকেন না। বেশিরভাগ সময় তারা প্রাইভেট চেম্বারে থাকেন এবং হাসপাতালে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন। রোগীদের যথাসময়ে চিকিৎসা না মেলায় অনেক সময় অবস্থা সংকটাপন্ন হয়। জরুরি বিভাগেও কর্তব্যরত চিকিৎসকদের আন্তরিকতার অভাব প্রকট।

নার্স ও আয়া-বুয়াদের রুক্ষ আচরণ:

নার্সদের দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ নিয়মিত। রোগীকে ইনজেকশন দেওয়া, স্যালাইন পরিবর্তন বা রুটিন চিকিৎসা পরিষেবাতেও তারা অনেক সময় টালবাহানা করেন। ওয়ার্ডে মোবাইলে ব্যস্ত থাকেন, রোগীর ডাকে সাড়া দেন না।

এর সঙ্গে যোগ হয়েছে আয়া-বুয়াদের দুর্ব্যবহার। অনেক সময় রোগীর পরিবারকে ধমক দেওয়া, পরিষেবা না দেওয়া, এমনকি রোগীর প্রয়োজনীয় রিপোর্ট বা প্রেসক্রিপশন ‘ছুড়ে ফেলা’র মতো আচরণও করেন তারা। যারা ‘টিপস’ দেন না বা নিজেরা কিছু বলেন, তাদেরকে প্রায়ই ‘শিক্ষা দেওয়া’ হয় এইভাবে।

রিপোর্ট নিয়ে ক্লিনিক সিন্ডিকেট:

হাসপাতালে অনেক ল্যাব সুবিধা থাকলেও রোগীদের ‘নির্দিষ্ট’ কিছু ক্লিনিকে পাঠানো হয় টেস্ট করানোর জন্য। রোগীর স্বজনরা জানায়, কেউ যদি বাইরে নিজের ইচ্ছেমতো ক্লিনিকে টেস্ট করিয়ে রিপোর্ট আনেন, সেটি অনেক সময় গ্রহণ না করে ছুড়ে ফেলে দেওয়া হয় বা ‘রিপোর্ট হয়নি’ বলে ফেরত পাঠানো হয়। এতে করে রোগীর যেমন সময় নষ্ট হয়, তেমনি চিকিৎসা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়।

সাংবাদিক লাঞ্ছনার ঘটনা:

হাসপাতালের অনিয়মের চিত্র ক্যামেরাবন্দি করতে গিয়ে একাধিকবার সাংবাদিকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। ২০২২ সালের একটি ঘটনায় এক সাংবাদিককে রোগীর স্বজনদের সাথে কথা বলার সময় ওয়ার্ড থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। চিকিৎসা সংশ্লিষ্ট অনিয়ম তুলে ধরার চেষ্টায় সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত, ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর এবং ছবি ডিলিট করার হুমকি দেওয়া হয়।

ঘুষ ছাড়া মেলে না সেবা:

জরুরি বিভাগে রোগী ভর্তির সময় ট্রলি পেতেও দিতে হয় টাকা। অক্সিজেন সিলিন্ডার নিতে গেলেও রোগীর স্বজনদের ‘ম্যানেজ’ করতে হয় সংশ্লিষ্ট কর্মচারীদের। সরকারি ওষুধ থাকা সত্ত্বেও তা রোগীদের হাতে পৌঁছায় না, বরং বাইরে থেকে কিনে আনতে বাধ্য করা হয়।

রোগী ও স্বজনদের সাথে দুর্ব্যবহার:

রোগীর স্বজনরা জানান, অনেক সময় চিকিৎসা সংক্রান্ত জিজ্ঞাসা করলে তাদের ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। নারী রোগীদের ক্ষেত্রেও যথাযথ আচরণ বা সম্মানজনক পরিবেশ বজায় রাখা হয় না। অনেক সময় রোগীদের চোখের সামনে চিকিৎসাসেবা না পেয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

একজন ভুক্তভোগী বলেন, “সরকারি হাসপাতাল বলে একটু ভরসা করে এসেছিলাম। কিন্তু এসে দেখি টাকা ছাড়া কোনো সেবা নেই। আর আচরণ এমন, যেন আমরা ভিখারি।”

দক্ষিণাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালই একমাত্র আশ্রয়স্থল। অথচ এখানকার নৈরাজ্য, অবহেলা ও দুর্নীতির চিত্র মানুষকে দিন দিন সরকারি চিকিৎসা ব্যবস্থার ওপর থেকে আস্থা হারাতে বাধ্য করছে। মানুষের জীবন-মরণের সঙ্গে সরাসরি জড়িত এমন একটি প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা না থাকলে সেই অনিয়ম যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে—শেবাচিম তার জ্বলন্ত উদাহরণ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF