নিজস্ব প্রতিনিধি, বরিশাল
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষকদের শাস্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবীতে উত্তাল বরিশাল

সারাদেশে সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠেছে বরিশাল শহর। এসময় ধর্ষকের বিচার ও শাস্তি নিশ্চিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেন বিক্ষুব্ধরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় নগরীর চৌমাথায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন সাধারন শিক্ষার্থীরা। এতে আটকে যায় অসংখ্য যানবাহন।

অপর দিকে একই কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১ টায় নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন সাধারণ ছাত্র জনতা। ধর্ষণবিরোধী মঞ্চের আয়োজনে এখানে বৈষম্য বিরোধী ছাত্র সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, দেশে যেন ধর্ষণের মচ্ছব চলছে, দেখার কেউ নেই। গেল ৪৮ ঘন্টায় ১৭ জন নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে। এমনটা চলতে পারে না। তাই অনতিবিলম্বে ধর্ষকদের চিহ্নিত করে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এটা না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেন তারা।

সড়ক অবরোধ করা বিক্ষোভকারীরা বলেন, গত কয়েকদিনে সারাদেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

এই অবস্থায় অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান তারা। একইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এবং অপরাধীদের গ্রেফতারে ব্যার্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেন তারা।

এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল কলেজের শিক্ষার্থী জান্নাত নিপু, পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী ফারজানা পায়েল, মডেল স্কুলর শিক্ষার্থী মাহবুবা ইসলাম ছোঁয়া, আলেকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন জাহান রাহা, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থী হাসিব ইসলাম, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী নাহিদ ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের শিক্ষার্থী সোহান ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও একই দাবিতে সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মশাল বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার আয়োজনে একটি মশাল মিছিল বের করা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০