নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরীর এ.কে স্কুলে টাইফয়েড টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত

বরিশাল নগরীর আছমত আলী খান (এ.কে) ইন্সটিউশনে টাইফয়েড টিকার ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে এক ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব এ,এফ,এম আজিজুর রহমান (মামুন ভুঁইয়া), সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব এইচ.এম জসীম উদ্দীন।ইংরেজি শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অতিথিদের পাশাপাশি আরো বক্তব্য রাখেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

অভিভাবকগণ বিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের কিছু মতামতও তুলে ধরেন। প্রধান অতিথি পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মামুন ভুঁইয়া অভিভাবকের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং টিকা কার্যক্রম যাতে শতভাগ সফল হয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিভাবক এবং শিক্ষকদের আহ্বান জানান।

সরকার বিনামূল্যে টাইফয়েডের টিকে দেওয়ার উদ্যোগ নেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। তিনি আরো জানান এই প্রতিষ্ঠানে অর্থের অভাবে কারো পড়াশুনা বিঘ্নিত হবে না। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক এইচ.এম জসীম উদ্দীন বর্তমান পরিচালনা পর্ষদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা অভিভাবকদের সম্মুখে তুলে ধরেন। শিক্ষার মান উন্নয়নে পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি তার বক্তব্য বলেন টাইফয়েড একটি মারাত্মক রোগ, প্রতিবছর বাংলাদেশে অনেক লোক এ রোগে আক্রান্ত হয়, আক্রান্তদের একটি অংশ মৃত্যুবরণও করে। সুতরাং সকল শিক্ষার্থীদের এ টিকার আওতায় আনতে হবে। একজন শিক্ষার্থীও যাতে বাদ না যায় , এ ব্যাপারে অভিভাবকদের তিনি পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০