তানজীল ইসলাম শুভ
৮ জুন ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরীর ১ নং ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে বিসিসি প্রশাসক

বরিশাল নগরীর ১ নং ওয়ার্ডের চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য আহমেদ জ্যাকি অনুপম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জিয়াউল ইসলাম সাবু ও মুশফিকুল হাসান মাসুম, মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা খান রোজী, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরানসহ ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

মতবিনিময় সভায় ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা, চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। পাশাপাশি চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন স্থানীয়দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং নাগরিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। সভা শেষে সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০