Junaed siddiki
২৩ এপ্রিল ২০২৪, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান ও ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ৩ চেয়ারম্যান, ৬ ভাইস চেয়ারম্যান এবং ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

২১ এপ্রিল রবিবার শেষ দিন পর্যন্ত নলছিটি উপজেলায় মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। দ্বিতীয় ধাপের এ নির্বাচনে আগামী ২১ মে নলছিটি উপজেলার ভোটারগন তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন।

 

উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিকে মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান সেলিম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহিন, মো. বদরুল আলম, উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো.হানিফ হাওলাদার,মো. মনিরুজ্জামান মনির,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরীফ মিজানুর রহমান লালন এবং ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য জেএম. হাতেম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, জাকিয়া খাতুন সিমা,মোসা. নাছিমা আক্তার,দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আয়েশা আক্তার ও দিলরুবা মাহমুদ।

 

উপজেলা পরিষদ নির্বাচনে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের মধ্যে ১ জন ছাড়া সবাই বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকর্মী।

বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের কেউ মনোনয়নপত্র জমা দেননি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১১

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১২

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১৩

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৪

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৫

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৭

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৮

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৯

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF