ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাজিরপুরে সেইন্ট-বাংলাদেশ এর আয়োজনে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

সংবাদটি ই-পেপারে পড়ুন

মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে “শিশুদের জন্য কর্মসূচী” প্রকল্পের আওতায় প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে একটি ফ্রী চক্ষু ক্যাম্পের আয়োজন করেছে বরিশালের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ।

আজ ২৩ অক্টোবর ২০২৪ (বুধবার) তারিখে নাজিরপুর অন্বেষণ পাঠাগারে এ আয়োজন করা হয়৷ এ ক্যাম্পের মাধ্যমে নাজিরপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষার সুযোগ করে দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই ক্যাম্পে প্রায় শতাধিক শিক্ষার্থী  বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

সেইন্ট-বাংলাদেশ এর শিশুদের জন্য কর্মসূচীর মুলাদী উপজেলার স্বাস্থ্যসেবা বিভাগের প্রজেক্ট অফিসার মঞ্জুর হোসাইন ভুঁইয়া বলেন, উক্ত প্রকল্পের আওতায় “আমরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় নাজিরপুরের বিভিন্ন স্কুলে আমাদের ক্ষুদে ডাক্তার টিম দিয়ে প্রাথমিক চক্ষু পরীক্ষা করাই। যার পরিপ্রেক্ষিতে আমরা আজ বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে চক্ষু পরীক্ষা করাই। উক্ত ক্যাম্পে চোখের রোগ নির্ণয় করা হয় এবং যাদের চশমা প্রয়োজন তাদেরকে চশমা প্রদান করা হবে জানান তিনি । বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখের রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি, গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন।

স্থানীয় বাসিন্দারা সেইন্ট-বাংলাদেশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের জন্য খুবই সহায়ক। চোখের চিকিৎসা সাধারণত ব্যয়বহুল হয়ে থাকে, কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে আমাদের সন্তানেরা বিনামূল্যে সেবা পাওয়ায় আমরা অনেক উপকৃত হয়েছি।”

উল্লেখ্য সেইন্ট-বাংলাদেশ ২০১৯ সাল থেকে সেভ দ্য চিলড্রেন এর আর্থিক ও কারিগরি সহায়তায় শিশুদের জন্য কর্মসূচী প্রকল্পের আওতায় বরিশাল বিভাগের মুলাদী এবং বাকেরগঞ্জ উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০