ডেস্ক রিপোর্ট
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাহিদ হয়তো একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম পদত্যাগের পর গণমাধ্যমকে বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকেও ইস্তফা দিয়েছি।

এরপর থেকে অনেকেই তাকে শুভকামনা জানাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, হয়তো একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস সচিব বলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ বছর কিন্তু এরইমধ্যে নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে গণজাগরণে নেতৃত্ব দিয়েছেন। তিনি আগামী কয়েক দশকে দেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখবেন। আল্লাহ জানে, একদিন হয়তো তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।

আজ দুপুরে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০