Junaed siddiki
২৩ এপ্রিল ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ গ্রুপের কর্মীকে মারধর চবি ছাত্রলীগের, ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা 

মাদকের সাথে সংশ্লিষ্ট থাকায় নিজ গ্রুপের এক কর্মীকে বেধড়ক মারধর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ‘বিজয়’ উপগ্রুপের নেতাকর্মীরা। ভুক্তভোগীর নাম আশিকুজ্জামান জয়। তার দাবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘বিজয়’ উপগ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াসের সঙ্গে সম্পর্ক ভালো না এমন অভিযোগে তাকে মারধর করা হয়েছে। তবে অভিযুক্তরা বলছেন সে মাদকাসক্ত তাই এমন ঘটনা ঘটেছে।

 

সোমবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ৪৪০ নম্বর রুমে মারধরের ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী আশিকুজ্জামান জয় চবির পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অপরদিকে অভিযুক্ত মারধরকারীরা হলেন- লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল জোবায়ের নিলয়, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল মিয়া (আতিশ ফয়সাল), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তনয় কান্তি সরকার, ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের শাকিল আহমেদ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রাসেল রাজসহ ১৫-২০ জন যারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

ভুক্তভোগী আশিকুজ্জামান জয় বলেন, বিজয় গ্রুপের নেতা ইলিয়াস ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না কেন এর জের ধরে অভিযুক্তরাসহ আরও প্রায় ১৫ থেকে ২০ জন মিলে আমাকে মারধর করে। তারা লাঠি, রড, হকিস্টিক দিয়ে প্রায় ঘন্টাখানেক আমাকে মারধর করা করে। একপর্যায়ে তারা হলের ছাদ থেকে আমাকে ফেলে দিতে গেলে তাদের ধাক্কা দিয়ে আমি কোনোমতে দৌড়ে নিচে যাই।

 

তিনি আরও বলেন, আমি নিচে নামলে তারাও আমার পিছনে নিচে নামে। পরে আমাকে হলের গেটে আবার মারধর করে৷ হলের সিসিটিভি ফুটেজ দেখলে সেটা প্রমান মিলবে। পরে হলের ১ জন সিনিয়র আর আরেকজন বন্ধুর সহযোগিতা নিয়ে মেডিকেলে গিয়ে চিকিৎসা নিই। এ বিষয়ে প্রক্টর স্যারকে মোখিকভাবে জানিয়েছিলাম, স্যার আমাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। আমি লিখিত অভিযোগ দিবো।

 

এ ঘটনায় অভিযুক্ত নিলয় বলেন, আমরা এ. এফ. আর আর আলাওল হলে ‘বিজয়’ গ্রুপ করি। এই দুই হলে মাদকের বিরুদ্ধে আমরা সবসময় অবস্থান নিয়েছি। কিন্তু আশিক সে সকল ধরনের মাদকের সাথে যুক্ত থাকার পাশাপাশি গোপনে মাদকের ব্যবসাও করতো। এ বিষয়ে আমরা তাকে সতর্ক করেছি এমনকি সিনিয়দেরকেও জানিয়েছি। সে সবারসাথে সবসময় গালাগালিসহ খারাপ আচরণ করতো। এতে সিনিয়রদের সাথে এক পর্যায়ে হাতাহাতি হয়।

 

নিলয় আরও বলেন, তাকে হত্যার হুমকি বানোয়াট। ঘন্টা ঘানেক ২০-৩০ জনে একজনকে মারলে সে সুস্থ অবস্থায় কথা বলতে পারতো না। তার রুমের চেয়ার ভেঙে মারা হয়েছে কিন্তু লাঠি, রড, হকিস্টিক দিয়ে মারা হয়নি। সে এ অভিযোগ তুলে আমাদের মানহানি করার চেষ্টা করছে।

 

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক আবু তৈয়ব বলেন, ভুক্তভোগী যখন চিকিৎসা নিতে আসে তখন ডা. শুভাশিষ দায়িত্বরত ছিলেন। শরীরের নানা জায়গায় যখম দেখে উনি প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেন। তবে ভুক্তভোগী মেডিকেলে যায়নি।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম বলেন, গতকাল রাতে ঘটনা জানার পর এফ রহমান হলে সহকারী প্রক্টর পাঠিয়েছিলাম। আজকে সকালে আমিও এফ রহমান হলে গিয়েছিলাম তবে ভুক্তভোগী কোনো একটা কটেজে অবস্থান করাতে দেখা করতে পারিনি। এভাবে কেউ কাউকে মারধর করাটা বড় অপরাধ। ভুক্তভোগী এখনও প্রক্টর অফিসে কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা এ ঘটনার তদন্তের কাজ শুরু করব।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading