নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
৫ এপ্রিল ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতকরণে বরিশালে র‍্যাব-৮ এর সাপোর্ট সেন্টার স্থাপন

এবারের ঈদকে কেন্দ্র করে দেশ ব্যাপী বেশ বড় একটি সরকারী ছুটি উপভোগ করতে ঈদে ঘরে ফেরা মানুষের আনন্দকে অটুট রাখার জন্য যাত্রা পথে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাব-৮ বরিশালের পক্ষ থেকে নথুল্লাবাদ বাস স্টেশনে একটি সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে।

এই সাপোর্ট সেন্টারের মাধ্যমে বরিশাল সদর এবং বরিশালের বাইরে গমনাগমনকারী যাত্রীদের স্বস্তিময় যাত্রা নিশ্চিত করার জন্য র‌্যাব-৮ এর সদস্যগণ সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। বাস মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী প্রতিদিন আনুমানিক ছয়শত এর উপরে বাস ঈদ উপলক্ষে যাতায়াত করছে এবং প্রায় ৩০ হাজার কর্মমুখী মানুষ বরিশাল হতে গমনাগমন করছে।

এই বিশাল কর্মযজ্ঞকে স্বস্তিদায়ক ও নিরাপদ করার লক্ষ্যে র‌্যাব-৮ নিম্নলিখিত কার্যক্রম গ্রহণ করেছেঃ

১। আমাদের দায়িত্বপূর্ণ এলাকা টেকেরহাট থেকে পটুয়াখালী পর্যন্ত প্রতি রাতে লিংক পেট্রোলের মাধ্যমে দিন রাত ২৪ ঘন্টা রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা।

২। লঞ্চঘাট, ফেরিঘাট এবং বাস টার্মিনালসমূহে বিশেষ গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিরাপত্তা বজায় রাখা।

৩। যাত্রা পথে মলম পার্টি, ছিনতাইকারী ডাকাতি এবং শয়তানের নিঃশ্বাস ব্যবহারকারীদের হাত থেকে সাধারণ জনগণকে নিরাপদে রাখার জন্য টহল কার্যক্রম সম্পন্ন করা।

৪। নথুল্লাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনালে চালকদেরকে বিশেষ ব্রিফিং এর ব্যবস্থা করণ, যাতে যাত্রাপথে নিরাপদ ও দুর্ঘটনা মুক্তভাবে চলাচল করতে চালকগণ সচেতন থাকেন।

৫। যাত্রীগনের স্বস্তি সহ যাত্রা নিশ্চিত করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার জন্য কার্যক্রম অব্যাহত রাখা।

৬। নাগরিক দায়িত্ব হিসেবে নথুল্লাবাদ ও রুপাতলী সহ বিভিন্ন যানজট প্রবন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করা।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০