ই-পেপার
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
৩১ জানুয়ারী ২০২৪, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বাস কাউন্টার দখল নিতে যুবককে ছুরিকাঘাত

সংবাদটি ই-পেপারে পড়ুন

পটুয়াখালীর বাউফলে বাস কাউন্টার দখল নিয়ে ছুরিকাঘাতে ফিরোজ খান (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট বাজারে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের নওমালা ইউনিয়নের বাবুরহাট বাজার বাসস্ট্যান্ডে ঢাকা-দশমিনা রুটের তেতুলিয়া ও মুন পরিবহনের কাউন্টার পরিচালনার দায়িত্বে ছিলেন ফিরোজ খান। আজ (বুধবার) ওই কাউন্টার দখল করতে যান স্থানীয় আবুবক্করের নেতৃত্বে ৬/৭ জনের একটি দল। বাস কাউন্টার নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুবক্করের ছেলে হাসেম ছুড়ি দিয়ে ফিরোজ খানের পেটে আঘাত করে পালিয়ে যায়। দ্রুত ফিরোজকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিরাজুল ইসলাম মিরাজ বলেন, অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফিরোজকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

১

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

২

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৩

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৪

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৫

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৬

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

৭

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

৮

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

৯

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১১

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১২

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৩

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৪

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৫

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৬

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

১৭

টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

১৮

নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

১৯

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

২০