আবু উবায়দা, ববি প্রতিনিধি
২ মে ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জেবুন্নেছা হক জিম্মি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার ( পহেলা মার্চ) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার আশানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর বাড়ি ফরিদপুর জেলার গজারিয়া উপজেলায়। জানা যায়, ৪ বোনের মধ্যে সবার ছোট ছিলো ওই শিক্ষার্থী। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তার সহপাঠীদের সূত্রে জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বরে ৬ ষ্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষার্থী। পরে তাকে তার পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করলে পাকস্থলীতে আলসার ধরা পড়ে। এসময় ডাক্তার তাকে অপারেশনের পরামর্শ দিলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থানান্তর করা হয়। পরে সেখানে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা মাধ্যমে তার পাকস্থলীতে ক্যান্সার সনাক্ত হয়। পরবর্তী ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করে পাকস্থলীর ৬০% কেটে বাদ দেওয়া হয় এবং ডাক্তারের পরামর্শে কেমোথেরাপি চলতে থাকে। তার কিছুদিন পর ওই শিক্ষার্থী একটু সুস্থ হয়ে উঠলে পুনরায় পড়ালেখা শুরু করে। কিন্তু হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে আবার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে থাকে তার। এবং পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিম্মির মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। বিভাগটির চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, জিম্মি একজন অধম্য মেধাবী শিক্ষার্থী ছিলো। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে সে হঠাৎ অসুস্ত হয়ে পড়ে। পরে তার পাকস্থলীতে ক্যান্সার সনাক্ত হয়। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে উঠলে পুরণায় পুরো উদ্যমে লেখাপড়া চালিয়ে যেতে চেযেছিলো সে। কিন্তু আজ সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে। তার মতো এমন এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে আমরা এবং আমাদের ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০