ডেস্ক রিপোর্ট
৩১ জানুয়ারী ২০২৪, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা : বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হত্যা মামলার আসামি বর্তমান ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার ছোট ভাই ও দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩১ জানুয়ারি) ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান র‍্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িয়ানা ইউপির বর্তমান চেয়ারম্যান ও কুড়িয়ানা গ্রামের বাসিন্দা সমীরন হালদারের ছেলে মিঠুন হালদার (৪৪), তার ছোট ভাই সুষময় হালদার (১৮), একই ইউপির মুসলিম গ্রামের ফারুক হোসেনের ছেলে জালিস মাহমুদ (২৪) ও সংগীতকাঠি মৃত দেলোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৩)।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম বলেন, গত ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে রওনা দেন সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার। কুড়িয়ানা বাজারের কাছে পৌঁছলে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে ২৫-৩০ জন শেখর কুমার সিকদারের পথরোধ করেন। পরে তারা লাঠি ও ইট দিয়ে পিটিয়ে শেখরকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যান।

তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শেখর কুমার সিকদারের স্ত্রী মালা মণ্ডল বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা করেন।

অধিনায়ক বলেন, এলাকায় আধিপত্য নিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পরপর আসামিরা বিভিন্ন স্থানে গিয়ে আত্মগোপন করেন।
তাদের গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু হয়। আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বাগেরহাটের মোল্লাহাট এলাকায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন হত্যা মামলায় নামধারী ও অপরজন অজ্ঞাতনামা আসামি। তাদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০