ই-পেপার
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
ববি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রভোস্টের অদূরদর্শীতায় স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীর হলে সিট বরাদ্দ

সংবাদটি ই-পেপারে পড়ুন

পড়াশোনা শেষ হলেও প্রভোস্টের অদূরদর্শিতা ও খামখেয়ালিভাবে এক শিক্ষার্থীকে হলে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে, বাইরে থাকার সামর্থ্য না থাকা এবং হলে আসন পাওয়ার সব ধরনের মানদণ্ড থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

আবাসন সংকটে জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে-বাংলা হলের দায়িত্বে থাকা প্রভোস্ট এবং হাউজ টিউটরদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বর্তমানে হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আলিম বাছির।

পড়াশোনা শেষ করার পরেও হলের আসন পাওয়া ওই শিক্ষার্থীর নাম শহিদুল ইসলাম, যিনি বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মোঃ শহিদুল ইসলাম বলেন, অনেক আগে আবেদন করেছি,তখন আমি মাস্টার্স ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলাম। ভাইভার দিন আমার বন্ধুরা জানায় হলের ভাইভা চলছে।আমি ভাবছি এটা মাস্টার্স জোনের সিঙ্গেল সিট। তাই ভাইবা দিয়েছিলাম , এখন আমি বাড়িতে চলে এসেছি।আমি টাকা পরিশোধ করবো না এবং হলেও উঠবো না।

আসন বরাদ্দের এমন ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গণমাধ্যম প্ল্যাটফর্ম ও লিংকার্সে চলছে নানা সমালোচনা। একাধিক শিক্ষার্থী মন্তব্য করেছেন যে, প্রশাসনের এমন অদূরদর্শিতা কোনোভাবেই কাম্য নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী বলেন, “দুর্নীতি আর স্বজনপ্রীতিতে ছেয়ে গেছে বাংলাদেশ। এখানে যোগ্যতার ভিত্তিতে কিছুই হয় না। যার লবিং নেই তার হলে আসন তো দূরের কথা, সেটা চিন্তাও করা যায় না।” তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে আসন সীমিত, তার ওপর প্রয়োজন হয় লবিং। আমি বারবার আবেদন করেও অনার্স শেষ বর্ষে এসে সিট পেয়েছিলাম।”

শেরে বাংলা হলের প্রাভোস্ট আব্দুল আলিম বাছির বলেন, “আগের প্রভোস্ট আবেদন জমা নিয়েছেন, কিন্তু ভাইভা নিতে পারেননি। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী পুনরায় আবেদন ফরম ছাড়া হয়েছে এবং দুইবারের আবেদনের ভাইভা একসঙ্গে নেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে সঠিক তথ্য দিতে পারেনি। তাই বিষয়টি আমি জানতাম না। তাকে টাকা জমা দেওয়ার রশিদ দেওয়া হবে না এবং সিটটি অন্য একজনকে দেওয়া হবে। অর্থনৈতিক অবস্থা, ফলাফল এবং বিশ্ববিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব বিবেচনা করে আসন বরাদ্দ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “হলে যে পরিমাণ সিট ফাঁকা আছে, তার থেকে কয়েক গুণ বেশি আবেদন পড়েছে। তাদের অনেকেরই সিট প্রয়োজন হলেও দিতে পারিনি, তাদের জন্য দুঃখ প্রকাশ ছাড়া আমার কিছুই করার নেই।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানসিঁড়ির বাঁকে শব্দের ফেরিওয়ালা: এক অনন্য বাতিঘর ইসমাইল মুসাফির

১

বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

২

ইউসেপ বরিশালে সিনিয়র অফিসার নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৪

বরগুনার আমতলীতে সুশীলনে কমিউনিটি মোবিলাইজার নিয়োগ, বেতন ২৫ হাজার

৫

বরিশালের কারখানায় কেমিস্ট ল্যাবরেটরিজে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

৬

জিইউএসএসে ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বেতন ২৫ হাজার

৭

উত্তরণে রিসার্চ অফিসার নিয়োগ, মাসিক বেতন ৬০ হাজার টাকা

৮

ইউসিবিতে সাব-ব্রাঞ্চ ইনচার্জ পদে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

৯

গ্রামীণ শক্তিতে ৫০ জন নিয়োগ, বেতন ৩৬ হাজার ৩০০ টাকা

১০

ঢাকার কর অঞ্চল-২ এ ৪২ জন নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

১১

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জন নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

১২

উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৩

সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার

১৪

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ

১৫

বরিশাল আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

১৬

ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা-মারধর, প্রকৌশলীসহ আহত ৫

১৭

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ,: বরিশালের ডিডাব্লিউএফ নার্সি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান

১৯

বরিশালে বাবাকে ডেকে নিয়ে হত্যা, ১৬ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

২০