ডেস্ক রিপোর্ট
৭ ডিসেম্বর ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রস্রাব খানায় পরিণত হয়েছে বরিশাল বিভাগীয় জাদুঘরের চারপাশ

বরিশাল বিভাগীয় জাদুঘরের চারপাশের পরিবেশ দিন দিন দুঃসহ হয়ে উঠছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এ স্থাপনাটির চতুর্দিকে গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত প্রস্রাবখানা। যত্রতত্র মল-মূত্র ত্যাগের কারণে চারপাশে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং শিক্ষার্থীদের জন্য চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে পথচারী ও আশপাশের দোকানদাররা জাদুঘরের দেয়াল ঘেঁষে মল-মূত্র ত্যাগ করছেন। এ অবস্থার কারণে জাদুঘরের নান্দনিক সৌন্দর্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান, “প্রায়ই এখানে লোকজন প্রস্রাব করে যায়। কেউ কিছু বলে না। এর ফলে দুর্গন্ধে ব্যবসা করাও কঠিন হয়ে পড়েছে।”

জাদুঘর কর্তৃপক্ষের দাবি, বিষয়টি তাদের নজরে এসেছে। একজন কর্মকর্তা বলেন, “আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জাদুঘরের পরিবেশ রক্ষায় আমাদের উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাদুঘরের আশপাশে স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তবে সচেতনতার অভাব এবং জনসাধারণের অসচেতন আচরণকেও এ সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা।

বরিশালের সাংস্কৃতিক কর্মীরা মনে করেন, একটি ঐতিহ্যবাহী স্থাপনার চারপাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ শুধু স্থানটির মর্যাদাকেই ক্ষুণ্ন করছে না, বরং পুরো শহরের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে ‘ম্যানেজমেন্ট ফেস্ট ’ অনুষ্ঠিত

১

হিজলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্বের পরিচয় অজানা

২

বরিশাল জেলা যুবদলের নেতৃত্বে আসতে তৎপর পদপ্রত্যাশীরা

৩

বরিশালে বউ-শাশুড়ির বিরোধের পর নারীর মৃত্যু, পুত্রবধূ আটক

৪

সরকারি বিএম কলেজে: “হাফপ্যান্ট পরে” ইসলামী ছাত্র আন্দোলনের ম্যারাথন, পোশাক নিয়ে বিতর্ক

৫

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

৭

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

৮

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

৯

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

১০

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

১১

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১২

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

১৩

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

১৪

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১৫

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১৬

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১৭

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৮

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৯

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

২০