ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২৪, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিলো ইউরোপের তিন দেশ

ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ। দেশগুলো হলো স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। আগামী ২৮ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার (২২ মে) নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। খবর বিবিসি।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ায় এই তিন দেশের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সৌদি আরব। অপরদিকে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। তারা এ তিন দেশের রাষ্ট্রদূতদের তাৎক্ষণিকভাবে তলব করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই তিন দেশের পদক্ষেপ ৭ অক্টোবরের হামাসের হামলায় নিহতদের প্রতি অবিচার।

গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার কথা বলে আসছিল। তাদের মতে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর জন্য দ্বি-রাষ্ট্রনীতি কার্যকর করতে হবে। আইরিশ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেছেন, ফিলিস্তিন এবং আয়ারল্যান্ড উভয় দেশের জন্যই এটি একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন।

অপরদিকে স্পেনের প্রধানমন্ত্রী সান্তেজ বলেন, ফিলিস্তিনকে স্পেনের স্বীকৃতি দেয়ার কারণ শান্তি, ন্যায়বিচার ও সম্বন্বয়ের যোগসূত্র স্থাপন করা। তিনি আরও বলেন, স্পেন ইউরোপের অন্যান্য দেশগুলোর সঙ্গে যুক্ত হবে। আমরা যত একত্রিত হব তত দ্রুত একটি যুদ্ধবিরতি পাব। আমরা হাল ছেড়ে দেব না। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বলেছেন, মধ্যপ্রাচ্যে কোনো শান্তি আসবে না যদি ফিলিস্তিনিকে স্বীকৃতি না দেয়া হয়।

উল্লেখ্য, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF