ডেস্ক রিপোর্ট
২৯ অগাস্ট ২০২৫, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে। নির্বাচন নিয়ে ঘাবড়াবার কিছু নেই। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধনের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম এ মেলার আয়োজন করে।

বর্তমান সরকারের কাছে কোনো প্রত্যাশা নেই—মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই সরকার সাময়িক সরকার। নির্বাচিত সরকার এলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। এ জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, যাতে প্রথম দিন থেকেই আমরা ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে পারি।’

তিনি আরও বলেন, ‘আগে অর্থনীতি কিছু গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ ছিল। বিএনপি সেটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায়। অর্থনীতিকে গণতন্ত্রায়ণের অংশ হিসেবে আমরা প্রতিটি বিভাগে যাচ্ছি। বিশেষ করে কুটির শিল্প ও হস্তশিল্প খাতকে পুনরুদ্ধার করে অর্থনৈতিক প্রবাহে যুক্ত করা হবে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একটি গ্রামে একটি পণ্য (প্রোডাক্ট) তৈরি হবে। আমাদের হারিয়ে যাওয়া হস্তশিল্পগুলো পুনরুদ্ধার করে অর্থনীতির মূল স্রোতে আনতে চাই। সহায়তা দিলে উৎপাদন বাড়বে, আয় বাড়বে।’

এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ‎দিনব্যাপী এ অনুষ্ঠানে মেলার পাশাপাশি বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের পাঁচ শতাধিক সদস্য অংশ নেন।

উদ্বোধনের পর বিভাগের ঐতিহ্যবাহী হস্তশিল্পের বিভিন্ন স্টল ঘুরে দেখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, ফরচুন শুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, শেখ আবদুর রহিমসহ চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।

মেলায় অংশ নেওয়া ঝালকাঠির শীতলপাটি শিল্প যুবক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বাবুল দত্ত বলেন, ‘এ ধরনের মেলার মাধ্যমে আমাদের পণ্যের প্রসার ঘটে। আরও এ ধরনের মেলার আয়োজন প্রয়োজন।’

‘হোম ফুড’-এর উদ্যোক্তা আনজুমান বেগম বলেন, বিভাগীয় পর্যায়ে এ ধরনের আয়োজন বেশি হলে ক্ষুদ্র ও কুটির শিল্প আরও চাঙা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে ‘ম্যানেজমেন্ট ফেস্ট ’ অনুষ্ঠিত

১

হিজলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্বের পরিচয় অজানা

২

বরিশাল জেলা যুবদলের নেতৃত্বে আসতে তৎপর পদপ্রত্যাশীরা

৩

বরিশালে বউ-শাশুড়ির বিরোধের পর নারীর মৃত্যু, পুত্রবধূ আটক

৪

সরকারি বিএম কলেজে: “হাফপ্যান্ট পরে” ইসলামী ছাত্র আন্দোলনের ম্যারাথন, পোশাক নিয়ে বিতর্ক

৫

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

৭

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

৮

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

৯

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

১০

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

১১

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১২

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

১৩

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

১৪

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১৫

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১৬

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১৭

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৮

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৯

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

২০