ডেস্ক রিপোর্ট
১ ফেব্রুয়ারী ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বইমেলার উদ্বোধন: যে আক্ষেপ ঝড়লো প্রধানমন্ত্রীর কণ্ঠে

ভাষার মাসের প্রথম দিনে অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী ভাষণে তিনি শিল্প-সাহিত্য নিয়ে নিজের চিন্তাধারা-পরিকল্পনা তুলে ধরেন। কণ্ঠে ফুটে ওঠে আক্ষেপও।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধনের পর আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এখানে আসতে পেরে আনন্দিত। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে বইমেলায় এসে মজা নেই। সামনে নিরাপত্তা, ডানে নিরাপত্তা, বামে নিরাপত্তা। স্বাধীনতাই তো নাই। নিরাপত্তার বেড়াজালে স্বাধীনতাই তো শেষ।

বইমেলার সঙ্গে ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, এই প্রাঙ্গণের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে।

প্রধানমন্ত্রী বলেন, এখন জেলায় জেলায় বইমেলা হচ্ছে। ধীরে ধীরে তা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে। শিশুদের বইপড়ায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের আরও নজর দেয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

এরআগে সাহিত্য বিশেষ অবদানের জন্য ১১টি ক্যাটাগরিতে ১৬ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকছে মেলার আয়োজন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১০

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১১

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১২

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৩

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৪

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৫

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৬

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৭

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৯

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

২০