ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Junaed siddiki
৭ ফেব্রুয়ারী ২০২৪, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থী ও বহিরাগতদের হলে থাকা নিষিদ্ধ

সংবাদটি ই-পেপারে পড়ুন

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয় একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী অথবা বহিরাগত কোনো ব্যক্তির অবস্থান নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ফয়সাল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রাধ্যক্ষদের স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বে থাকা) মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। সভায় উপাচার্য হল প্রাধ্যক্ষদের এ বিষয়ে সর্বাত্মক সতর্কতা মেনে চলার নির্দেশনা দেন। এ ছাড়া হলগুলোয় এ ধরনের কোনো শিক্ষার্থী বা বহিরাগত ব্যক্তি অবস্থান করলে তাঁদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

 

প্রশাসনের কর্মকর্তারা বলেন, গত শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও বহিরাগত মামুনুর রশিদের বিরুদ্ধে। পরদিন রোববার ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ছয়জনের নামে মামলা করেন। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে চারজন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা। ওই ঘটনার পর বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক হলগুলোতে অছাত্র ও বহিরাগত ব্যক্তিদের অবস্থানের ব্যাপারে এই নির্দেশনা জারি করল।

 

এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলার সময় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে র‍্যাগিং, মাদক সেবনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আবদুল কাইউম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০