ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আবু উবাইদা, ববি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে দুই বিভাগের সংঘর্ষের নেপথ্যে অপর্যাপ্ত খেলার মাঠ

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) খেলার মাঠের স্বল্পতার কারণে শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই ঝামেলা হচ্ছে, যার ফলশ্রুতিতে গত শুক্রবার (১২ আগস্ট) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই বিভাগের প্রায় ১২ জন শিক্ষার্থী আহত হয় যার মধ্যে কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করানো হয়। এদের মধ্যে একজন শিক্ষার্থীর হাত ও আরেকজন শিক্ষার্থীর পায়ের আঙুল ভেঙে গেছে এবং বাকীদের ছোটখাটো জখম হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পাশে নবনির্মিত বিটাক ভবনের ভেতরে। সেখানে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কয়েকজন শিক্ষার্থী আগে মাঠ দখল করে খেলা করছিলো পরে জায়গার অপ্রতুলতা দেখা দিলে মার্কেটিং বিভাগের আরমান আহমেদের সাথে বাধে আপত্তি এবং তখনই একদফা দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় উভয় বিভাগের শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে, যাতে ১০ জনের মতো শিক্ষার্থী আহত হন।

প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠ রয়েছে মাত্র একটি। সেই মাঠটিও সংস্কারের নামে দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। গত মে মাসে মাঠের সংস্কার কাজ শুরু হলেও নির্ধারিত সময়, অর্থাৎ ১৮ আগস্টের মধ্যে কাজ শেষ হয়নি। ফলে শিক্ষার্থীদের বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে ছোট জায়গায় খেলাধুলা করতে হয়, যা প্রায়শই এমন অপ্রীতিকর ঘটনার জন্ম দিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটিতেই শহীদ মিনার এবং ব্যাডমিন্টন ও ভলিবল কোর্টও বানানো হয়েছে। এতে খেলার সুযোগ সীমিত হয়ে পড়ে এবং অনেক শিক্ষার্থীকে হতাশ হয়ে ফিরে যেতে হয়। শিক্ষার্থীদের মতে, পর্যাপ্ত খেলার জায়গার অভাবে কেবল অস্থিতিশীল পরিবেশই তৈরি হচ্ছে না, তাদের মেধার সঠিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল টিমের অধিনায়ক কাজী সালমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে মাটি তুলে সংস্কার করা হচ্ছে। কাজটি অনেকদিন আগে শুরু হলেও এখনো শেষ করতে পারেননি সংশ্লিষ্টরা। বৃষ্টির সময় হওয়ায় মাটি পাওয়া যাচ্ছে না বলে আমরা জেনেছি। এতে আমরা খেলাধুলা করতে পারছি না নিয়মিত। প্রশাসনের কাছে দাবি থাকবে দ্রুত সংস্কার কাজ শেষ করে মাঠটি খেলাধুলার উপযোগী করার জন্য।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুরশিদ আবেদিন বলেন, “বৃষ্টির কারণে সংস্কার কাজ শেষ হতে কিছুটা দেরি হচ্ছে, তবে আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০