বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আবু উবাইদা, ববি প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে লীগের সম্ভাব্য নাশকতা প্রতিহত করতে সক্রিয় ছাত্রদল, শিবিরের ভূমিকা নীরব

সংবাদটি ই-পেপারে পড়ুন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিহত করতে গতকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সক্রিয় রয়েছে ছাত্রদল। রাত জেগে ক্যাম্পাস পাহারা দেওয়া, প্রশাসনকে সহায়তা করা এবং বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে সংগঠনটির নেতাকর্মীদের।

অন্যদিকে, ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও ইনকিলাব মঞ্চসহ ক্যাম্পাসের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের কোনো দৃশ্যমান কর্মসূচি চোখে পড়েনি। তবে ছাত্রশিবির নেতাদের দাবি, তারাও কর্মসূচি পালন করেছেন, কিন্তু তা গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেননি।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় নানা উদ্যোগ। গত রাত থেকে প্রক্টরিয়াল টিম ক্যাম্পাসের নিরাপত্তা ও তদারকিতে সক্রিয় রয়েছে। এ সময় প্রক্টর ও সহকারী প্রক্টররা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করেন। ভোররাতেও প্রক্টরকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা যায়।

পূর্বে ঘোষণা দিয়েও ছাত্রশিবিরের নীরব ভূমিকা সম্পর্কে জানতে সংগঠনটির সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,”পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে আমরা ক্যাম্পাসে অবস্থান করেছি। সকাল ৯টা থেকে একটি টিম টিএসসিতে অবস্থান নেয় এবং ক্যাম্পাস প্রদক্ষিণ করে। তবে কর্মসূচিটি অনলাইনে প্রচার করা হয়নি। যেহেতু সার্বিক পরিস্থিতি স্বাভাবিক মনে হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়, তাই অবস্থান কর্মসূচি দীর্ঘায়িত করা কিংবা বিক্ষোভ কর্মসূচি পালনের প্রয়োজন মনে করিনি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০