ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সংবাদটি ই-পেপারে পড়ুন

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও গণহত্যার দায়ে নিষিদ্ধ এবং বিচারের দাবিতে  বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয়।

আজ ১০ নভেম্বর (রবিবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস পরে ঢাকায় একটি কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি নিজেদের ফেসবুক পোস্টে নেতাকর্মীরদের এই কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানিয়েছে। আওয়ামী লীগের ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও রোববার একই স্থানে পাল্টা গণজমায়েতের ঘোষণা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে  বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী লীগ আমলে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি,গুম,খুন সহ আওয়ামী লীগের শোষণ বঞ্চনার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তাদের আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ আমলে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও অপরাধ সংঘটিত হয়েছে। নির্যাতিত হয়েছে এদেশের আপামর জনতা। সর্বশেষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাখির মতো গুলি গুলি করে হত্যা করা হয়েছে আমাদের ভাই-বোনদের। আমরা এমন বর্বরতা আর দেখতে চাইনা। একটা সংগঠন সন্ত্রাসী সংগঠন হতে যাকিছু দরকার আওয়ামী লীগ তার কোনটিই বাদ রাখেনি। আমরা চাই অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং সংঘঠিত সকল অপরাধের বিচার করে দৃষ্টান্ত স্হাপন করা হোক।

সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, এদেশের শান্তি প্রিয় মানুষ কখনোই স্বৈরাচার সরকার পছন্দ করেনা। সচেতন নাগরিক কখনো স্বৈরাচার সরকার কে প্রশ্রয় দেয়না। বিশৃঙ্খলা করতে আসা যেকোনো গোষ্ঠী কে এদেশের ছাত্র সমাজ প্রতিহত করবে। ইতোমধ্যেই জুলাই বিপ্লবে এদেশের ছাত্রসমাজ তা দেখিয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০