নিজস্ব প্রতিনিধি, বরিশাল
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় চারজনকে পিটিয়ে জখম, টাকা-স্বর্ণালংকার লুট

বরগুনা জেলার আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতদল অধ্যক্ষ, তার বাড়িতে বেড়াতে আসা জার্মান দম্পতিসহ চারজনকে পিটিয়ে জখম করে নগদ পাঁচ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার ও তিনটি আই ফোন লুট করে নিয়ে গেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকায় শনিবার দিবাগত গভীর রাতে।

জানা গেছে, আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদারের ঘটখালী গ্রামের বাড়িতে মুখোশ পরিহিত আগ্নেয় অস্ত্রধারী ১০/১২ জনের ডাকাতদল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

ডাকাতদল অধ্যক্ষসহ ঘরে থাকা মেহমান জার্মান দম্পতি রোকেয়া বেগম ও তার স্বামী মি. রথি ও বাড়ির কেয়ারটেকার আব্দুস সোবাহানকে পিটিয়ে জখম করে। এতে চারজনই আহত হয়। পরে ঘরের আসবাবপত্র ও আলমিরা ভেঙ্গে তছনছ করে।

এসময় ঘরের আলমারিতে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি আই ফোন লুট করে নিয়ে যায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ডাকাতি শেষে পালিয়ে যায়।

ঘটনার পরপরই অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। অপর আহত জার্মান দম্পতিদের বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহত নজরুল ইসলামের বাম হাত ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত ডাকাত চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০