ডেস্ক রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৫, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালের আড়িয়াল খাঁ নদী থেকে বিশালাকার নোঙর উদ্ধার

বরিশালের আড়িয়াল খাঁ নদী থেকে জেলেরা উত্তোলন করেছেন শতবর্ষী একটি বিশালাকার নোঙর। যার ওজন আনুমানিক দেড় থেকে দুই টন হবে বলে ধারণা করছে জেলেরা।

গত দুইদিন ধরে ডুবুরিদের সহায়তায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর গ্রামের জেলেরা নোঙরটি উঠিয়েছে।
জেলে জসিম বলেন, নদীতে পাঙাশ মাছ ধরার জন্য জাল ফেলা হয়। নদীতে জাল ফেললে দেখি জাল আটকে যায়। অনেক জাল নষ্ট হয়ে যায়। আমরা প্রথমে মনে করেছিলাম গাছের গোড়া হবে।

গাছের গোড়া না কি জানার জন্য ডুবুরি এনেছি। প্রথমে একটি গাছের গোড়া উঠানো হয়। পরে দুইদিন মাটি খুঁড়ে পাঁচজন ডুবুরিসহ ৫০/৬০ জন লোক নোঙরটি উঠিয়েছে।

খরচ হয়েছে ৪০/৫০ হাজার টাকা। আমাদের ধারণা নোঙরটি ব্রিটিশ আমলের। নোঙরটি লম্বায় সাত ফুট। ওজন কত বলতে পারি না।

তিনি আরো বলেন, পাকিস্তান আমলের বড়ো বড়ো জাহাজে এগুলো থাকতো। ধারণা করছি কোনো জাহাজ থেকে ছিঁড়ে পড়ে গেছে। তারা আর খুঁজে পায়নি।

স্থানীয়দের ধারণা নোঙরটি দেড় থেকে দুই টন ওজনের হবে।

স্থানীয় প্রবীণ জেলে জামাল পঞ্চায়েত বলেন, তার বয়স ৭০ বছর। তিনি কখনো আড়িয়াল খাঁ নদীতে বড়ো ধরনের কার্গো দেখেননি। আমার জন্মের আগে নদীতে এটা পড়েছে। ধারণা করা হচ্ছে একশ বছর আগের।

জেলে ইউসুফ আলী বলেন, নোঙরটি দুই থেকে তিন লাখ টাকার জাল ছিঁড়ে গেছে। তখন ডুবুরি এনে দুইদিন চেষ্টা করে উঠানো হয়। এখন উঠিয়ে রাখা হয়েছে। কি করা হবে সিদ্ধান্ত নেয়া হয়নি।

এ বিষয়ে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, এটা রাষ্ট্রীয় সম্পদ। বিআইডব্লিউটিএকে অবহিত করাসহ তিনি নিজেও ঘটনাস্থল যাবেন। কি করা যায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০