ডেস্ক রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৪, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালের ২ উপজেলায় চেয়ারম্যান পদে লড়তে চান ১২ প্রার্থী

প্রথম ধাপে জেলায় বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দাখিলের শেষ দিনে সোমবার (১৫ এপ্রিল) এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ দিন বিকেল ৪টা পর্যন্ত জেলার সদর উপজেলায় চেয়াম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন। জেলার বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন এস এম জাকির হোসেন, মাহমুদুল হক খান মামুন, মো. মনিরুল ইসলাম (ছবি), মো. মাহাবুবুর রহমান মধু ও মো.আব্দুল মালেক। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ ফাইজুল ইসলাম (সজিব), মো. জসিম উদ্দিন, শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ, মো.হাদিস মীর ও মো.মাহিদুর রহমান (মাহাদ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নেহার বেগম, মারিয়া আক্তার ও মোসাম্মৎ হালিমা বেগম।

অপরদিকে বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বিশ্বাস মুতিউর রহমান (বাদশা), নিয়ামত আবদুল্লাহ, রাজিব আহম্মদ তালুকদার, মো. কামরুল ইসলাম খান, মো. ফিরোজ আলম খান, মিজানুর রহমান, মো.শাখাওয়াত হোসেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মো. সাইফুর রহমান, মো. শাহবাজ মিঞা, কামরুল হোসেন ও আব্দুস সালাম। মহিলা ভাই চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন তহমিনা বেগম ও জাহানারা বেগম।

উল্লেখ্য, বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৯৫ হাজার ২১০ জন, এর মধ্যে ৩ জন হিজড়া ও ৯৫ হাজার ৯৭ জন নারী ও ১ লাখ ১১০ জন পুরুষ ভোটার রয়েছেন। অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৪৬৪ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৯ হাজার ৫৭৪ জন ও ভোটার নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৮৭ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৩ জন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের পর বাছাই হবে ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ হবে ৮ মে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF